তুহফাতুল আরূস

« <
/ 351
> »

জন্ম: “মেয়ের জন্য পাত্র খুঁজে প্রস্তাব দাও, কিন্তু ছেলের জন্য পাত্রী খুঁজতে যেয়ো না!” অবশ্য এই প্রবাদের শেষ অংশটি সঠিক নয়, কারণ পাত্র-পাত্রী উভয় সন্ধানেই অভিভাবকদের যত্নশীল হওয়া প্রয়োজন।
রাসূল (সা.) কর্তৃক সরাসরি বিয়ের প্রস্তাব
রাসূলুল্লাহ (সা.)-এর প্রতিটি বিবাহ ছিল মহান কোনো উদ্দেশ্যে এবং হিকমতে ভরপুর। বিশেষ করে উম্মে সালামাহ (রা.)-এর সাথে তাঁর বিবাহটি ছিল এক পরম মমতাময়ী আশ্রয়ের নজির। উম্মে সালামাহ (রা.) নিজেই সেই স্মৃতি বর্ণনা করেছেন:
“…যখন আমার ইদ্দত শেষ হলো, তখন রাসূলুল্লাহ (সা.) আমার কাছে আসার অনুমতি চাইলেন। আমি তখন একটি চামড়া পাকা করছিলাম। আমি হাত ধুয়ে তাঁকে আসার অনুমতি দিলাম। তাঁর বসার জন্য আমি খেজুর গাছের ছালভর্তি একটি চামড়ার গদি বিছিয়ে দিলাম। তিনি তাতে বসলেন এবং সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। তাঁর কথা শেষ হলে আমি বললাম: ‘হে আল্লাহর রাসূল! আপনার প্রতি আমার অনাগ্রহ নেই, তবে আমি একজন অত্যন্ত ঈর্ষাপরায়ণ নারী; আমার ভয় হয়—পাছে আমার এমন কোনো আচরণ প্রকাশ পায় যার ফলে আল্লাহ আমাকে শাস্তি দেন। দ্বিতীয়ত, আমি এখন বয়স্কা নারী এবং আমার অনেক সন্তান রয়েছে।’ উম্মে সালামাহর কথা শুনে রাসূলুল্লাহ (সা.) বললেন: ‘তোমার ঈর্ষার কথা যা বললে—আল্লাহ তা‘আলা অচিরেই তা দূর করে দেবেন। আর বয়সের কথা যা বললে—আমার বয়সও তো তোমার মতোই। আর সন্তানদের কথা যা বললে—জেনে রেখো, তোমার সন্তানরা তো আমারই সন্তান’।”
উম্মে সালামাহ বলেন, “এরপর আমি রাসূলুল্লাহ (সা.)-এর কাছে আত্মসমর্পণ করলাম (রাজি হলাম) এবং তিনি আমাকে বিয়ে করলেন।” [মুসনাদ আহমাদ; এর সনদ সহীহ]
ডক্টর মুহাম্মদ হুসাইন হাইকাল তাঁর ‘হায়াতে মুহাম্মদ’ গ্রন্থে উহুদ যুদ্ধে আহত আবূ সালামাহর শাহাদাত এবং রাসূলের (সা.) শোকাতুর হওয়ার বর্ণনা দেওয়ার পর এই বিয়ের প্রেক্ষাপট অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। তিনি লিখেছেন:
“স্বামীর মৃত্যুর চার মাস (দশ দিন) পর মুহাম্মদ (সা.) স্বয়ং উম্মে সালামাহকে বিয়ের প্রস্তাব দেন। উম্মে সালামাহ তাঁর অনেক সন্তান এবং বার্ধক্যের অজুহাত দিয়ে ওজর পেশ করেছিলেন। কিন্তু নবী (সা.) তাঁকে রাজি করালেন এবং নিজেই তাঁর সন্তানদের লালন-পালনের দায়িত্ব কাঁধে তুলে নিলেন। এরপরও কি প্রাচ্যবিদ ও মিশনারিরা দাবি করবে যে—উম্মে সালামাহর রূপ-লাবণ্যের কারণেই মুহাম্মদ (সা.) তাঁকে বিয়ে করেছিলেন?
যদি সৌন্দর্যের বিচার করা হয়, তবে মুহাজির ও আনসারদের মধ্যে এমন

« <
/ 351
> »