তুহফাতুল আরূস

« <
/ 351
> »

“হে হিন্দ! তুমি ছিলে (স্ত্রী), এখন বিচ্ছিন্ন হলে (অর্থাৎ তোমাকে তালাক দিলাম)!” হিন্দও মুহূর্তের মধ্যে জবাব দিলেন— “আমরা যখন (সংসারে) ছিলাম তখনো খুশি হতে পারিনি, আর আজ যখন বিচ্ছিন্ন হলাম তখনো বিন্দুমাত্র অনুতপ্ত নই!”
পরবর্তীতে এই খবর খলীফা আবদুল মালিক ইবনে মারওয়ানের কানে পৌঁছালে তিনি হিন্দের বুদ্ধিমত্তা ও বাগ্মীতায় মুগ্ধ হয়ে তাঁকে বিয়ের প্রস্তাব পাঠান। হিন্দ প্রস্তাব গ্রহণ করেন, তবে এক বুদ্ধিমত্তাপূর্ণ শর্ত জুড়ে দিলেন— হাজ্জাজকে নিজে তাঁর হাওদা বহন করে বাপের বাড়ি থেকে খলীফার প্রাসাদ পর্যন্ত নিয়ে যেতে হবে। আবদুল মালিক রাজি হলেন। হাজ্জাজ যখন অত্যন্ত অপমানিত বোধ করে হাওদা বয়ে নিয়ে যাচ্ছিলেন, রাস্তার মাঝপথে হিন্দ একটি স্বর্ণের দিনার ইচ্ছা করে হাজ্জাজের সামনে ফেলে দিলেন এবং চিৎকার করে বললেন— “হে উটচালক! আমার একটি দিরহাম পড়ে গেছে (তুলে দাও)!”
হাজ্জাজ মাটি থেকে সেটি কুড়িয়ে নিয়ে বললেন— “এটি দিরহাম নয়, এটি তো একটি দিনার!” হিন্দ তখন বিদ্রূপের হাসি হেসে বললেন— “আল্লাহর শোকর! যিনি আমার একটি দিরহামের বিনিময়ে আমাকে একটি দিনার দান করেছেন!” এর মাধ্যমে তিনি বোঝালেন যে হাজ্জাজ নামক অতি তুচ্ছ দিরহাম হারিয়ে তিনি খলীফার মতো মূল্যবান দিনার লাভ করেছেন। হাজ্জাজ অপমানে নীল হয়েও এই অব্যর্থ জবাবটি মুখ বুজে হজম করলেন, কারণ হিন্দ এখন ‘আমীরুল মুমিনীন’-এর স্ত্রী!
ইসলাম নারীকে জীবনসঙ্গী নির্বাচনের স্বাধীনতা দিয়েছে যেন ভালোবাসার ভিত্তিতে সংসার গড়ে ওঠে। তবে এই অধিকার যেন তরুণীরা হঠকারী আবেগ দিয়ে ব্যবহার না করে। কেবল বাহ্যিক রূপ দেখে প্রলুব্ধ হওয়া উচিত নয়; কারণ সৌন্দর্য হলো ‘একটি ফেরতযোগ্য আমানত’—যা সময়ের সাথে ফুরিয়ে যাবে। বরং তাকে এমন জীবনসঙ্গী বেছে নিতে হবে যে হবে নেককার, সচ্চরিত্রবান, সদালাপী এবং পরিশ্রমী। এগুলোই হলো চিরস্থায়ী গুণ, যা প্রতিদিন নতুন করে ভালোবাসা জন্ম দেয়। জনৈক কবি যথার্থই বলেছেন—
“চরিত্রহীন মানুষের চেহারার সৌন্দর্য ঠিক তেমন,
অগ্নিপূজারীর কবরের ওপর জ্বালানো প্রদীপের উজ্জ্বলতা যেমন!”
এ প্রসঙ্গে এক বেদুইন তরুণীর ঘটনা প্রণিধানযোগ্য। এক যুবক বিয়ের প্রস্তাব দিলে তার রূপ দেখে মেয়েটি মুগ্ধ হয়ে যায়। সে যুবকের চরিত্র বা আচরণ নিয়ে মোটেও ভাবেনি। তার বাবা তাকে বারবার নিষেধ করেছিলেন এবং সতর্ক করেছিলেন যে ছেলেটি ভালো নয়; কিন্তু মেয়েটি জেদ ধরে তাকেই বিয়ে করল। বিয়ের এক মাস পর

« <
/ 351
> »