তুহফাতুল আরূস

« <
/ 351
> »

পায়ের গঠন কেমন তা বড় কথা নয়, তিনি একজন ইমাম এবং অনেক সম্মানী ব্যক্তি…”

সাহাবী তখন চিৎকার করে উঠলেন— “থামো! আল্লাহ তোমাকে লজ্জিত করুন! তুমি কি আমার সব দোষত্রুটি আমার স্ত্রীর কাছে ফাঁস করতে এসেছ?” সেই আত্মীয় বললেন— “আমি তখনো উঠি নাই, তার আগেই সেই আলেমের স্ত্রী উঠে তাঁর স্বামীর হাত চুমু খেলেন এবং সব মান-অভিমান ভুলে গেলেন…”

একজন আদর্শ নারীর চরিত্র কতই না মহান ও উচ্চমর্যাদার হতে পারে, এই ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ। তিনি স্বামীর দোষত্রুটি শুনে ক্ষুব্ধ না হয়ে বরং তাঁর প্রতি আরও অনুরাগী হয়ে উঠলেন। এটি আমাদের শিক্ষা দেয় যে, দাম্পত্য জীবনে ভালোবাসা ও সম্মানই সবচেয়ে বড় শক্তি।

উপসংহার

সমাপ্তি ও সারসংক্ষেপ

প্রিয় পাঠক ও পাঠিকা! এই গ্রন্থটি দীর্ঘ হয়েছে, তবুও আমাদের আকাঙ্ক্ষা ছিল এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার। কারণ বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়; যার ওপর ব্যক্তি ও জাতির সুখ-শান্তি নির্ভরশীল। তবে পরিসর সীমিত হওয়ায় আমরা ইতিপূর্বে আলোচিত বিষয়গুলোর ওপরই ক্ষান্ত হলাম।

নিশ্চয়ই আপনি যৌনতাকেন্দ্রিক বিষয়গুলোতে আমাদের অসংকোচ ও স্পষ্টবাদিতায় কিছুটা চমকিত হয়েছেন। এ কারণে কেউ কেউ হয়তো আমাদের সমালোচনাও করতে পারেন। কিন্তু আমরা এই সমালোচনা হাসিমুখে মেনে নিতে প্রস্তুত—যদি আমাদের সন্তানরা, যারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তারা দাম্পত্য সুখের দিশা পায় এবং পরিবারগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। আমাদের পূর্বেও মুসলিম বিশ্বের বরেণ্য ইমাম ও ফকীহগণ এমন স্পষ্টবাদিতার পরিচয় দিয়েছেন। যেমন— ইমাম ইবনে হাযম আন্দালুসী তাঁর ‘তওকুল হামামাহ’ গ্রন্থে এবং ইমাম ইবনুল কাইয়্যিম তাঁর ‘রওজাতুল মুহিব্বীন’ গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। আমি তাঁদের থেকে অনেক উদ্ধৃতি গ্রহণ করেছি, তবে অনেক ক্ষেত্রে তাঁদের অতি-স্পষ্ট বক্তব্যকে কিছুটা পরিমার্জিত ও নমনীয় করে উপস্থাপন করেছি। এমনকি সহীহ সুন্নাহর পরতে পরতে আমরা এমন অনেক অকপট বর্ণনা পাই, যা আমি এই গ্রন্থে সংকলন করেছি।

আজকের তরুণ সমাজ—যাদের কৌতূহল ও আকাঙ্ক্ষার শেষ নেই—তারা স্বভাবতই যৌন বিষয়ের জ্ঞান অন্বেষণ করে। এই সুযোগটিই লুফে নিয়েছে একদল অসাধু ব্যবসায়ী। তারা এমন সব বই রচনা বা অনুবাদ করছে যা তরুণদের জৈবিক প্রবৃত্তিকে উসকে দেয় কিন্তু তা নিয়ন্ত্রণের কোনো পথ দেখায় না। এর ফলে যুবসমাজ চারিত্রিক স্খলন ও লালসার জালে আটকা পড়ে নিজের সম্মান

« <
/ 351
> »