তুহফাতুল আরূস

« <
/ 351
> »

বহুগুণ বেশি। এছাড়া আখেরাতে জান্নাতের উত্তম আবাসস্থলে হূরদের সাথে সান্নিধ্যের যে নেয়ামত সে নিজের ওপর হারাম করে নিল, তার তো কোনো তুলনাই হয় না।” [রওদাতুল মুহিব্বীন]

পরকালীন শাস্তির পাশাপাশি দুনিয়াতেও ব্যভিচারের রয়েছে কঠিন পরিণতি। এটি বিভিন্ন প্রকার মরণব্যাধি ও যৌনরোগের কারণ, যা মানুষকে চিরতরে নিঃসন্তান করে দিতে পারে, এমনকি তাকে উন্মাদনা বা পাগলামির দিকেও ঠেলে দিতে পারে।

দীর্ঘস্থায়ী যৌনক্ষমতার রহস্য

ডা. অ্যাডামস তাঁর ‘সেক্সুয়াল নলেজ’ গ্রন্থে লিখেছেন— “পেশাগত কারণে আমি এমন অনেক বৃদ্ধকে চিনি যাঁদের বয়স ৭৫ পার হয়েছে, অথচ তাঁদের যৌনক্ষমতায় কোনো ভাটা পড়েনি। আমি যখন তাঁদের এই বিস্ময়কর জীবনীশক্তির রহস্য জানতে চাইলাম, তাঁরা তাঁদের এই দীর্ঘস্থায়ী সক্ষমতার পেছনে নিচের কারণগুলো উল্লেখ করলেন:

তাঁরা কৈশোরে হস্তমৈথুনের মতো কুঅভ্যাসে লিপ্ত হননি।

যৌবনে পা দেওয়ার পর তাঁরা নিজেদের সংবরণ করেছেন এবং চারিত্রিক পঙ্কিলতায় গা ভাসিয়ে দেননি।

বিয়ের পর তাঁরা পরিমিতিবোধ বজায় রেখেছেন; শক্তির অপচয় যেমন করেননি, তেমনি দীর্ঘকাল একে অবদমিতও করে রাখেননি।

তাঁরা কখনোই মাদক বা অ্যালকোহল স্পর্শ করেননি।

তাঁরা কৃত্রিম কোনো যৌন-উত্তেজক ওষুধ গ্রহণ করেননি এবং মানসিক প্রশান্তি ছাড়া স্ত্রীর কাছে যাননি।

অন্যদিকে যারা নিজেদের সহজাত প্রবৃত্তিকে দীর্ঘকাল কঠোরভাবে অবদমিত করে রাখে বা নিজেদের ইচ্ছাগুলোকে মেরে ফেলে, তারা সময়ের আগেই বার্ধক্যের শিকার হয়। আমি এমন এক ব্যক্তিকে চিনি যিনি ৪৫ বছর বয়সে বিয়ে করেছিলেন… চার বছর পরেই তিনি নপুংসক হয়ে যান। তিনি যখন আমার পরামর্শ নিতে এলেন, আমি জানতে পারলাম বিয়ের এই চার বছরে তিনি মাত্র ১০ বার স্ত্রীর কাছে গিয়েছেন এবং প্রতিবারই তিনি চরম কষ্টের সম্মুখীন হয়েছেন।”

ব্যভিচারের শাস্তি

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “কোনো মুসলিমের রক্ত হালাল নয়… তবে তিনটি কারণ ছাড়া: ১. বিবাহিত অবস্থায় ব্যভিচার করা—তাকে রজম (পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড) করা হবে, ২. যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়—তাকে হত্যা করা হবে কিংবা শূলে চড়ানো হবে অথবা দেশান্তর করা হবে এবং ৩. যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করে—তাকে তার বিনিময়ে হত্যা করা হবে।” [আবু দাউদ ও নাসায়ী; মুহাদ্দিসগণ একে সহীহ বলেছেন]

প্রখ্যাত সাহিত্যিক মোস্তফা সাদিক আর-রাফিয়ী-কে যখন জিজ্ঞেস করা হলো— বিবাহিত ব্যভিচারীকে কেন পাথর ছুড়ে মারা হয়? তিনি উত্তরে বলেছিলেন— “সে একটি সাজানো ঘর (সংসার)

« <
/ 351
> »