তাকানো, উষ্ণ অভ্যর্থনা ও বিদায় জানানো, পছন্দের কাজগুলোতে একে অপরের সাথী হওয়া, মনোযোগ দিয়ে কথা শোনা এবং সঙ্গীর কাজ ও সৃজনশীলতার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করা— এই সবকিছুই ভালোবাসাকে আজীবন সজীব ও প্রাণবন্ত রাখার কার্যকরী উপায়।
বয়সে ছোট মেয়েকে বিয়ের ক্ষেত্রে সতর্কতা
পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা নারী ও পুরুষের পারস্পরিক অধিকারের সমতা রক্ষা সম্পর্কে ইরশাদ করেছেন:
“নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার রয়েছে, যেমন রয়েছে তাদের ওপর পুরুষদের।” [সূরাহ আল-বাক্বারাহ: ২২২]
দাম্পত্য জীবনে এই অধিকার রক্ষার জন্য একে অপরের প্রতি সহমর্মিতা ও ক্ষতিকর বিষয় থেকে দূরে থাকা জরুরি। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন:
“তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করে, যা সে নিজের জন্য পছন্দ করে।” [মুসনাদ আহমাদ, সুনানুত তিরমিযী ও সুনান ইবনে মাজাহ]
“কারো ক্ষতি করা যাবে না এবং ক্ষতিগ্রস্তও হওয়া যাবে না।” [মুসনাদ আহমাদ ও সুনান ইবনে মাজাহ]
এই আলোচনার প্রেক্ষিতে প্রথমেই হয়তো রাসূলুল্লাহ (সা.)-এর সাথে আয়েশা (রা.)-এর বিয়ের বিষয়টি মাথায় আসতে পারে, যেখানে তাঁদের বয়সের ব্যবধান ছিল অনেক। তবে সেই ঘটনাটি সাধারণ নিয়মের বাইরে ছিল এবং তার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ ছিল। প্রথমত, রাসূলুল্লাহ (সা.)-এর ব্যক্তিত্বের সাথে অন্য কারো তুলনা হয় না। আয়েশা (রা.) এই বিয়েতে অত্যন্ত সুখী ছিলেন এবং তাঁকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল; তিনি নিজেই রাসূলুল্লাহ (সা.)-কে বেছে নিয়েছিলেন। দ্বিতীয়ত, এই বিয়ের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এর মাধ্যমে রাসূলুল্লাহ (সা.) ও আবূ বকর (রা.)-এর সম্পর্ক আরও সুদৃঢ় হয়। তৃতীয়ত, আয়েশা (রা.) এবং সে সময়ের সকল মহিলা সাহাবীদের ঈমানী দৃঢ়তা ও চারিত্রিক পবিত্রতা ছিল অনন্য। চতুর্থত, রাসূলুল্লাহ (সা.)-এর শারীরিক সক্ষমতা ছিল বিস্ময়কর; সহীহ হাদীস অনুযায়ী তাঁকে সাধারণ চল্লিশজন পুরুষের সমান শক্তি দান করা হয়েছিল।
তবে বর্তমান সময়ে যেহেতু মানুষের ধর্মীয় মূল্যবোধ ও খোদাভীতি হ্রাস পেয়েছে, তাই নারী ও পুরুষ উভয়কেই বিয়ের ক্ষেত্রে বয়সের বিশাল ব্যবধানের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, এতে অনেক সামাজিক ও ব্যক্তিগত সমস্যার সৃষ্টি হতে পারে। ইমাম ইবনুল জাওযী (রহ.) তাঁর ‘সাইদুল খাতির’ গ্রন্থে এ বিষয়ে অত্যন্ত প্রাজ্ঞোচিত আলোচনা করেছেন। তিনি লিখেছেন— নির্বোধদের মধ্যে সবচেয়ে বড় নির্বোধ হলো সেই বৃদ্ধ, যে কোনো কিশোরী বা
