তুহফাতুল আরূস

« <
/ 351
> »

ইসলাম জ্ঞানার্জনকে নারী-পুরুষ সবার জন্য ফরজ করেছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন:

“বলো, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?” [সূরাহ আজ-জুমার: ৯]

অন্যত্র ইরশাদ হয়েছে: “পাঠ করো! আর তোমার রব মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তা শিখিয়েছেন যা সে জানত না।” [সূরাহ আল-আলাক: ৩-৫]

রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেছেন: “নারীরা তো পুরুষদেরই সহোদর।” [মুসনাদে আহমাদ, আবু দাউদ ও তিরমিযী] এই হাদীসটি শিক্ষা দেয় যে, মুসলিম পুরুষদের ওপর যা কিছু আদেশ করা হয়েছে—যার অন্যতম হলো জ্ঞানার্জন—তা নারীর ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য, যদি না শরিয়ত বিশেষ কোনো ক্ষেত্রে তাদের আলাদা করে।

রাসূলুল্লাহ (সা.)-এর জীবনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো—তিনি স্বয়ং উম্মী (যিনি পড়তে বা লিখতে জানেন না) হওয়া সত্ত্বেও তাঁর সহধর্মিনী হাফসা (রা.)-কে লেখা শেখানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি জনৈক নারী সাহাবী শিফা (রা.)-কে উদ্দেশ্য করে বলেছিলেন: “তুমি কি হাফসাকে ‘নমলহ’ (চর্মরোগ বিশেষ)-এর ঝাড়ফুঁক শিখিয়ে দেবে না, যেমনটি তাকে লেখা শিখিয়েছ?” [সুনানে আবু দাউদ; হাদীসটি সহীহ]

এটি সেই সব পুরুষদের জন্য এক চরম শিক্ষা, যারা নিজেদের স্ত্রীদের মূর্খতা ও অজ্ঞতার অন্ধকারে ফেলে রাখে! ফলে উপকারী বইপত্র না পড়ার কারণে নারীদের মাঝে এক ভয়ংকর শূন্যতা তৈরি হয়, যা অনেক সময় শয়তানি কুমন্ত্রণার দুয়ার খুলে দেয় কিংবা সন্তানদের পড়াশোনায় সাহায্য করার যোগ্যতা তারা হারিয়ে ফেলে।

জাল হাদীস ও নারীশিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র

কুরআন ও হাদীসের এসব নির্দেশনা সেই সব সংকীর্ণমনা লোকদের কঠোরভাবে মিথ্যা প্রতিপন্ন করে, যারা একটি জাল হাদীসের—”নারীদের ওপরের তলায় থাকতে দিয়ো না এবং তাদের লেখা শিখিয়ো না”—ওপর ভিত্তি করে নারীশিক্ষাকে হারাম মনে করে। এই একটি জাল বর্ণনা কত নারীকে অজ্ঞ রেখেছে এবং কত প্রজন্মের মেধাকে ধ্বংস করেছে তার ইয়ত্তা নেই। এক মসজিদের খতিব আমাকে জানিয়েছিলেন যে, তিনি এই জাল হাদীসটিকে সহীহ মনে করে একটি গ্রামের বালিকা বিদ্যালয় বন্ধ করে দিয়েছিলেন!

কবির সেই অমর বাণী কতই না সত্য—

“মা তো এক অনন্য বিদ্যাপীঠ; তুমি যদি তাকে সুশিক্ষিত করো,
তবে তুমি একটি মার্জিত ও আদর্শ জাতি গঠন করলে।
হায়! কে দেবে নারীদের সেই আদর্শ শিক্ষা?
প্রাচ্য জগতের সকল বিফলতার মূলে তো রয়েছে নারীশিক্ষার অভাব!”

প্রখ্যাত কবি আল-মাআররি এই জাল হাদীস দ্বারা প্রভাবিত

« <
/ 351
> »