তুহফাতুল আরূস

« <
/ 351
> »

সাহাবী হয়েও এমন করছেন?” তিনি বললেন, “হ্যাঁ, কারণ রাসূল (সা.) বলেছেন—আল্লাহ যখন কারো অন্তরে কাউকে বিবাহের সংকল্প ঢেলে দেন, তখন তাকে দেখে নিতে কোনো বাধা নেই।” [সুনানে ইবনে মাজাহ, হাদীস: ১৮৬৪]
পবিত্র কুরআনেও সুলায়মান (আ.) ও বিলকিসের ঘটনায় প্রসাদের স্বচ্ছ কাঁচের মেঝের বর্ণনায় পরোক্ষভাবে এই দেখার ইঙ্গিত পাওয়া যায়।
কতটুকু দেখা যাবে? এ বিষয়ে ফুক্বাহাদের মাঝে মতভেদ রয়েছে:
অধিকাংশ ফকীহ: কেবল মুখমণ্ডল ও দুই হাতের কবজি।
ইমাম আহমাদ (রহ.): তিনটি মত রয়েছে। এর মধ্যে একটি হলো—স্বাভাবিকভাবে যা প্রকাশ পায় (যেমন: ঘাড়, পা ইত্যাদি) তা দেখা যাবে।
ইবনুল ক্বুদামাহ (রহ.): যেহেতু নবী (সা.) না জানিয়েও দেখার অনুমতি দিয়েছেন, তাই সাধারণত যা দেখা যায় তা দেখার সুযোগ রয়েছে। [আল-মুগনী: ৭/৪৫৪]

অলীর (অভিভাবকের) দায়িত্ব
যেমন পুরুষ তার জীবনসঙ্গিনী দেখে নেবে, তেমনি মেয়ের অভিভাবকের দায়িত্ব হলো ছেলের দ্বীনদারী, চরিত্র ও অবস্থা ভালো করে পর্যবেক্ষণ করা। কারণ বিবাহের মাধ্যমে মেয়েটি ওই পুরুষের অধীনে চলে যায়। যদি কোনো পাপাচারী বা বিদআতী পুরুষের কাছে কন্যা দান করা হয়, তবে অভিভাবক নিজের ও কন্যার ওপর জুলুম করেন। [মিনহাজুল কাসিদিন, পৃষ্ঠা: ৭১]

বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা

ইসলামী শরীয়াহ মানুষের জীবন ও সুস্বাস্থ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। বিশেষ করে দাম্পত্য জীবনের সূচনায় বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল চেকআপের বিষয়টি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবন মনে হলেও, এর মূলভিত্তি চৌদ্দশ বছর আগেই রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও দিকনির্দেশনায় নিহিত ছিল। এ প্রসঙ্গে সহীহ হাদীসে অত্যন্ত স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন:
“কুষ্ঠরোগী থেকে এমনভাবে পলায়ন করো, যেমন তুমি সিংহ থেকে পলায়ন করো।” [সহীহ বুখারী, হাদীস: ৫৭০৭]
“অসুস্থ উটকে যেন সুস্থ উটের পালের মধ্যে না আনা হয়।” [সহীহ বুখারী, হাদীস: ৫৭৭১]
এই সহীহ হাদীস দুটি মূলত সংক্রামক ব্যাধি সম্পর্কে সতর্কতা অবলম্বনের প্রতি ইঙ্গিত করে। বর্তমান বিশ্বের অধিকাংশ আধুনিক সরকার বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করেছে; অথচ এই দূরদর্শী দিকনির্দেশনার ক্ষেত্রে ইসলামই ছিল অগ্রগামী।
অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমানে অধিকাংশ চিকিৎসক এই স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে শিথিলতা প্রদর্শন করেন। আবার হবু দম্পতিরাও অনেক সময় সামাজিক সংকোচে এই পরীক্ষা এড়িয়ে যেতে চান; যার ফলে পরবর্তীতে তারা নিজেরা এবং তাদের সন্তানরা

« <
/ 351
> »