মিলন থেকে বিরত থাকা, কিন্তু তাকে অবজ্ঞা করে আলাদা কামরায় সরিয়ে দেওয়া নয়।
রাসূলুল্লাহ (সা.) ঘোষণা করেছেন যে, ইনসাফ কায়েমকারী ব্যক্তিরাই কিয়ামতের দিন নূরের মিম্বরে উপবিষ্ট থাকবেন। তিনি বলেন: “তারা হলেন সেই সব ব্যক্তি যারা তাদের বিচারকার্যে, পরিবার-পরিজনের ক্ষেত্রে এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে ইনসাফ কয়েম করে।” [সহীহ মুসলিম] ইবনে আব্বাস (রা.)-এর জীবন থেকে আমরা শিখি, দাম্পত্যে পারস্পরিক সৌন্দর্য ও পরিচ্ছন্নতার গুরুত্ব কতটা। তিনি বলতেন, “আমি আমার স্ত্রীর জন্য সাজসজ্জা করা তেমনই পছন্দ করি, যেমন পছন্দ করি সে আমার জন্য সাজুক।”
ইসলামের এই অনুপম শিক্ষাই হলো একজন আদর্শ স্বামীর পরিচয়, যিনি স্ত্রীকে কেবল দায়বদ্ধতা হিসেবে নয়, বরং জান্নাতের পথে সঙ্গী ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গ্রহণ করেন।
স্ত্রীর ওপর স্বামীর অধিকার
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন:
“আর নারীদের তেমনই ন্যায়সংগত অধিকার রয়েছে, যেমন রয়েছে তাদের ওপর পুরুষদের; আর পুরুষদের রয়েছে তাদের ওপর একটি বিশেষ মর্যাদা।” [সূরাহ আল-বাক্বারাহ: ২২৮]
অন্যত্র ইরশাদ হয়েছে:
“তিনিই সেই সত্তা, যিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন প্রেম ও দয়া।” [সূরাহ আর-রূম: ২১]
এই আয়াতে ‘প্রশান্তি’ শব্দটির তাৎপর্য অত্যন্ত গভীর। অনেক পুরুষই ভুল করে স্ত্রীকে কেবল যৌন লালসা মেটানোর মাধ্যম মনে করে; এতে সে নিজের ও স্ত্রীর জীবনকে এক মরুভূমির মতো শুষ্ক ও সংকীর্ণ করে তোলে। সুখী স্বামী সেই, যে তার স্ত্রীকে একজন অকৃত্রিম ‘বন্ধু’ হিসেবে গ্রহণ করে। পবিত্র কুরআনের ‘মাওয়াদ্দাহ’ বা প্রেম শব্দটি এই বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ।
স্বামীর মর্যাদা ও আনুগত্য
হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“আমি যদি কোনো মানুষকে অন্য কোনো মানুষের সামনে সেজদা করার আদেশ দিতাম, তবে অবশ্যই স্ত্রীকে আদেশ দিতাম তার স্বামীকে সেজদা করতে।” [তিরমিযী]
‘আল-উসরাতু ফিল ইসলাম’ গ্রন্থে এই হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছে: “এটি হলো কৃতজ্ঞতা ও সম্মানের সেজদা—যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা বৈধ হতো। স্বামী হলো পরিবারের এমন এক অধিনায়ক যে ত্যাগের মহিমায় উজ্জ্বল এবং পরিবারের জন্য নিরলস পরিশ্রমী। তাই আল্লাহর বিধানের সীমানায় থেকে এই অধিনায়কের আনুগত্য করা ইনসাফের দাবি।”
এক নারী নবী (সা.)-এর কাছে এসে আরজ করলেন: ‘হে আল্লাহর রাসূল! আমি নারী
