তুহফাতুল আরূস

« <
/ 351
> »

তবে ভালোবাসার অনেক আবেদনই বৃথা যায়। কারণ পারস্পরিক আকাঙ্ক্ষা ও আগ্রহ ছাড়া ভালোবাসার প্রকাশ কখনোই পূর্ণতা পায় না। এতে শারীরিক মিলনের জৌলুস ও মাধুর্য নষ্ট হয়; স্ত্রীর জড়তা ও স্থবিরতা মিলনের সুন্দরতম অনুভূতিগুলোকে ধ্বংস করে দেয়। এই মিলন তখনই পূর্ণতা ও সার্থকতা পায়, যখন উভয়েই এতে সমভাবে অংশগ্রহণ করেন।

বাসর রাতের বিশেষ দায়িত্ব ও ধৈর্য
বাসর রাতে স্বামীর সবচেয়ে বড় দায়িত্ব হলো স্ত্রীর আবেগের প্রতি খেয়াল রাখা। কারণ সে তার আজন্ম লালিত নীড় ছেড়ে এক অজানা-অচেনা পরিবেশে এসেছে। এই নতুন পরিবেশে তার মনে এক ধরণের একাকীত্ব আর জড়তা কাজ করা খুবই স্বাভাবিক। তাই স্বামীকে অত্যন্ত মার্জিত ও ধৈর্যশীল হতে হবে। বাসর রাতকে কেবল শারীরিক ক্ষমতা বা পুরুষত্ব প্রদর্শনের মাধ্যম না বানিয়ে বরং বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন দৃঢ় করার রাতে পরিণত করা উচিত। জীবনসঙ্গিনীর মাঝে যতক্ষণ পূর্ণ মানসিক প্রস্তুতি, ইচ্ছা ও অনুকূল সাড়া না পাওয়া যায়, ততক্ষণ চূড়ান্ত মিলনে লিপ্ত হওয়া উচিত নয়; প্রয়োজনে একে অন্য সময়ের জন্য স্থগিত রাখা ভালো।

মিলনোত্তর আদর-সোহাগের গুরুত্ব
রাসূলুল্লাহ (সা.) যে প্রেম নিবেদন ও খুনসুটির নির্দেশ দিয়েছেন, সেই আলোচনার ইতি টানার আগে মিলনের পরবর্তী সময়ের আদর-সোহাগের গুরুত্ব তুলে ধরা জরুরি। ডক্টর ভ্যান ডি ভেল্ড তাঁর ‘আইডিয়াল ম্যারেজ’ গ্রন্থে (পৃষ্ঠা ১২০-১২১) লিখেছেন:
“যৌন সম্পর্কের ক্ষেত্রে মিলনোত্তর আদর-সোহাগের গুরুত্ব অপরিসীম। অথচ পরিতাপের বিষয় হলো—এটি চরমভাবে অবহেলিত। অনেক স্বামীর অভ্যাস হলো মিলনের পরপরই স্ত্রীর থেকে দূরে সরে যাওয়া। অজ্ঞতা বা অবহেলা ছাড়া এর আর কোনো কারণ নেই। অনেক সময় স্বামী পাশ ফিরে ঘুমিয়ে পড়েন, অথচ স্ত্রীর কামাবেগ তখন ধীরে ধীরে স্তিমিত হতে থাকে। এর ফলে স্বামী যেমন এক অপূর্ব আবেগঘন মুহূর্ত থেকে নিজেকে বঞ্চিত করেন, তেমনি স্ত্রীর মনেও এক ধরণের অতৃপ্তি রয়ে যায়। নারীদের কাছে শারীরিক তৃপ্তির চেয়েও সেই মুহূর্তের কোমল স্পর্শ, চুম্বন আর মিষ্টি কথার আবেদন অনেক বেশি। তাই নিজের চাহিদা মেটানোর পরও স্বামীর উচিত স্ত্রীকে সঙ্গ দেওয়া। নিদেনপক্ষে একটি ভালোবাসার কথা, একটি চুম্বন, একটি আলতো স্পর্শ কিংবা উষ্ণ আলিঙ্গনও স্ত্রীর মনে পরম তৃপ্তি এনে দেয়।”
সে তোমাকে দংশন করবে, আর তুমি তাকে!!
রাসূলুল্লাহ (সা.) দাম্পত্য জীবনের এমন কিছু সূক্ষ্ম ও গভীর দিক নিয়ে আলোচনা করেছেন, যা

« <
/ 351
> »