ইসলাম ও আধুনিক তথ্যপ্রযুক্তি

« <
/ 49
> »

Cold war বা স্নায়ুযুদ্ধ
(Cold war বা স্নায়ুযুদ্ধ। একে শীতলযুদ্ধও বলে। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ পরবর্তি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রসমূহ এবং সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রসমূহের মধ্যেকার টানপড়েনের নাম। ১৯৪০ দশকের মাঝামাঝি থেকে ১৯৮০ দশকের শেষ পর্যন্ত প্রায় ৫ দশক ব্যাপি সময়কালে এই দুই শক্তিশালী দেশের মধ্যকার তীব্র প্রতিদ্বন্ধিতা ও রাজনৈতিক মতনৈক্য আন্ত র্জাতিক রাজনীতির চেহারা নিয়ন্ত্রন করত। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশসমূহ ছিল গণতন্ত্র ও পুঁজিবাদের পক্ষে আর সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্র দেশসমূহ ছিল সাম্যবাদী বা সমাজতন্ত্রপন্ত্রী। স্নায়ু যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ছিল যুক্তরাজ্য, ফ্রান্স, পশ্চিম জার্মানি, জাপান ও কানাডা। আর সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল পূর্ব ইউরোপের অনেক রাষ্ট্র যেমন, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরী, পোল্যান্ড, পূর্ব জার্মানি ও রোমানীয়া। স্নায়ুযুদ্ধের কিছুকাল যাবত কিউবা এবং চিন সোভিয়েতদের সমর্থন দেয়। যে সমস্ত দেশ দুই পক্ষের কাউকে সরকারীভাবে সমর্থন করত না তাদেরকে নিরপেক্ষ দেশ বলা হত। তৃতীয় বিশ্বের নিরেপেক্ষ দেশগুলো জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ ছিল। অবশেষে সোভিয়েত ইউনিয়নের নাটকীয় পরিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে এই যুদ্ধের সমাপ্তি হয়। এ বিশেষ ঐতিহাসিক ঘটনাকে ইংরেজীতে Cold war কথাটি দিয়ে সর্বপ্রথম সূচিত করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। ১৯৪৭ সালে তার একই শিরোনামের বইতে। আজ ২০১৬ তে এসে বিশ্ব নতুন করে আবার স্নায়ুযুদ্ধের চেহারা দেখতে যাচ্ছে। একদিকে রাশিয়া, ইরান, বাশার আল আসাদ (আহলাকাহুল্লাহু ওয়া যুমরতাহ) অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের জোট দেশগুলো। এতে জড়িয়ে পড়েছে কিছু মুসলিম নামধারী শাসকও)
১৯৫২ সালে মার্কিন প্রেসিডেন্ট একটি গোপন অধ্যাদেশের মাধ্যমে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিী (NSA) কে প্রতিষ্ঠা করেছিলেন এই উদ্দেশ্যে যে, তারা শত্রু-মিত্র সকলের যোগাযোগের মধ্যে অনুপ্রবেশ করবে এবং তাদের গোপন অফিসিয়াল ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করবে। সাথে সাথে নিজেদের কোড সংরক্ষনের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবে। শুরুতে NSA প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে রাখা হয়েছিল। কিন্তু অতি অল্প সময়ে তা স্বতন্ত্র প্রতিষ্ঠানের রূপ ধারন করে। ওয়াশিংটনে অবস্থিত বিদেশী দূতাবাস সমূহে যেসব তথ্য আপন দেশের রাজধানী থেকে এসে পৌঁছে সেগুলো মেরীল্যান্ড ও ভার্জিনিয়াতে স্থাপিত

« <
/ 49
> »