মুরিদপুরের পীর

« <
/ 22
> »

বুঝতে পারতাম না, কিন্তু তবুও অন্তত কিছুটা তো জানতে পারতাম যে, আমি উন্নতি করে কোথা থেকে কোথায় পৌঁছে গেছি।

 

কিছুদিন পর, রক্তের তারল্য বেড়ে যাওয়ায় দেশের আনাচে-কানাচে সভার আয়োজন শুরু হলো। যার কাছে একটি টেবিল, একটি চেয়ার এবং একটি ফুলদানি জুটল, সে-ই সভার ঘোষণা করে দিল। সভার এই মৌসুমে একদিন মুরিদপুর আঞ্জুমানে নওজোয়ানে হিন্দ (মুরিদপুরের ভারত যুব সমিতি) থেকে আমার কাছে এই মর্মে একটি চিঠি এসে পৌঁছাল যে, ‘আপনার শহরের লোকেরা আপনার দর্শনের অপেক্ষায় রয়েছে। প্রত্যেকেই আপনার পবিত্র মুখ দেখতে এবং আপনার নির্মল চিন্তাভাবনা থেকে উপকৃত হওয়ার জন্য ব্যাকুল। আমরা মানি যে, সমগ্র দেশের আপনার বরকতময় সত্তার চরম প্রয়োজন, কিন্তু জন্মভূমির অধিকার সবার চেয়ে বেশি। কারণ, ‘কাঁটাভরা জন্মভূমিও সুগন্ধি ফুলের চেয়ে মিষ্টি…’ (খারে ওয়াতন আয সুম্বুল ও রায়হান খুশতার)।’ এই ধরনের তিন-চারটি অকাট্য প্রমাণের পর আমার কাছে এই অনুরোধ করা হয়েছিল যে, আপনি এখানে এসে জনগণকে হিন্দু-মুসলিম ঐক্যের শিক্ষা দিন।

 

চিঠি পড়ে আমার বিস্ময়ের কোনো সীমা রইল না। কিন্তু যখন শান্ত মাথায় বিষয়টি নিয়ে ভাবলাম, তখন ধীরে ধীরে মুরিদপুরবাসীদের মানুষ-চেনার গুণের প্রতি আমি অনুগত হলাম।

 

আমি একজন দুর্বল মানুষ, তার ওপর নেতৃত্বের নেশা এক মুহূর্তেই চেপে বসে। সেই এক মুহূর্তের মধ্যে আমার জন্মভূমিকে আমার কাছে খুব প্রিয় মনে হতে লাগল। দেশবাসীর উদাসীনতার জন্য খুব মায়া হলো। একটি কণ্ঠস্বর বলল, ‘এই অসহায়দের কল্যাণ ও পথনির্দেশের দায়িত্ব তো তোরই। ঈশ্বর তোকে প্রজ্ঞা ও দূরদর্শিতার শক্তি দিয়েছেন। হাজার হাজার মানুষ তোর অপেক্ষায় আছে। ওঠ, কারণ শত শত লোক তোর জন্য উপস্থিত খাদ্য (মাহাযির) নিয়ে বসে থাকবে।’

 

সেই অনুযায়ী, আমি মুরিদপুরের আমন্ত্রণ গ্রহণ করে নিলাম। এবং নেতার ভঙ্গিতে তারের মাধ্যমে জানিয়ে দিলাম যে, পনেরো দিন পর অমুক ট্রেনযোগে মুরিদপুর পৌঁছাব। স্টেশনে যেন কেউ না আসে। প্রত্যেকের উচিত নিজেদের কাজে ব্যস্ত থাকা। এই মুহূর্তে ভারতের কর্মের প্রয়োজন।

 

এরপর সভার দিন পর্যন্ত আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার আসন্ন বক্তৃতার প্রস্তুতিতে ব্যয় করলাম। নানা ধরনের বাক্য সকাল-সন্ধ্যা মস্তিষ্কে ঘুরতে থাকল—

‘হিন্দু আর মুসলমান ভাই ভাই।’

‘হিন্দু-মুসলিম ক্ষীর-শর্করা’

‘ভারতের গাড়ির দুটি চাকা। ওহে আমার বন্ধুরা! হিন্দু আর মুসলমানই তো!’

‘যে জাতিগুলো ঐক্যের

« <
/ 22
> »