ছাড়া উন্মুক্ত হবে না।
এভাবেই ঈমান মানুষের অন্তরের এক স্বাধীন স্বতঃস্ফূর্ত গতি হওয়ার পরিবর্তে একটি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থায় পরিণত হয়, যা মানুষের বিবেককে নজরবন্দি করে ফেলে। পবিত্রতা তখন মানুষের ভেতরের এক সত্যনিষ্ঠ ও পরিশুদ্ধ হওয়ার অভিজ্ঞতা না হয়ে বরং একটি ‘সামাজিক সনদে’ পরিণত হয়—যা কোনো ক্ষমতাধর ব্যক্তি যাকে খুশি দান করেন, আর যার কাছ থেকে খুশি ছিনিয়ে নেন। পরিশেষে এটি ধর্মের নামে আধিপত্য বিস্তারের সেই পুরনো তন্ত্রেরই পুনরাবৃত্তি ঘটায়; যেখানে কেবল রাজনৈতিক শাসকের স্থলাভিষিক্ত হয় ‘ধর্মীয় শাসক’—আর উভয়েই মানুষকে বশ করতে ‘ভয়’ নামক অস্ত্রটিকে ব্যবহার করে।
