আদাবুল মুফরাদ

« <
/ 122
> »

মহানুভবতার পরিচায়ক।

১২১. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ এরশাদ করেছেন: “সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যার প্রতিবেশী তার অনিষ্ট ও উৎপাত থেকে নিরাপদ নয়।” (মান: সহীহ)

পরিচ্ছেদ: কোনো নারীই যেন তার প্রতিবেশীর উপহারকে তুচ্ছ মনে না করে

১২২. আমর ইবনে মুয়াজ আল-আশহালি (রহ.) তাঁর দাদি থেকে বর্ণনা করেন— তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে উদ্দেশ্য করে বলেছেন: “হে মুমিন নারীরা! তোমাদের মধ্যে কোনো নারীই যেন তার প্রতিবেশীর পাঠানো উপহারকে তুচ্ছ মনে না করে, এমনকি তা যদি বকরির একটি ঝলসানো খুরও হয়।” (মান: সহীহ)

১২৩. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত— নবী করীম ﷺ এরশাদ করেছেন: “হে মুসলিম নারীরা! হে মুসলিম নারীরা! কোনো প্রতিবেশী যেন তার প্রতিবেশীর (উপহার বা দানকে) তুচ্ছ মনে না করে, এমনকি তা যদি বকরির পায়ের একটি খুরও হয়।” (মান: সহীহ)

পরিচ্ছেদ: প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ

১২৪. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত— এক ব্যক্তি এসে আরজ করল, “হে আল্লাহর রাসূল! আমার এক প্রতিবেশী আমাকে কষ্ট দেয়।” তিনি বললেন, “যাও, তোমার ঘরের আসবাবপত্র বের করে রাস্তায় রাখো।” লোকটি গিয়ে তাই করল। মানুষ সেখানে জড়ো হয়ে জিজ্ঞেস করল, “তোমার কী হয়েছে?” সে বলল, “আমার এক প্রতিবেশী আমাকে কষ্ট দিচ্ছিল, আমি নবীজী ﷺ-এর কাছে তা জানালে তিনি আমাকে আসবাবপত্র রাস্তায় বের করে রাখতে বলেছেন।” এ কথা শুনে লোকেরা ওই প্রতিবেশীর ওপর ক্ষিপ্ত হয়ে বলতে লাগল, “হে আল্লাহ! ওর ওপর লানত (অভিশাপ) বর্ষণ করুন, ওকে লাঞ্ছিত করুন।” বিষয়টি যখন সেই প্রতিবেশীর কানে পৌঁছাল, সে লোকটির কাছে এসে বলল, “তুমি তোমার ঘরে ফিরে যাও। আল্লাহর কসম! আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না।” (মান: হাসান সহিহ)

১২৫. হযরত আবু জুহাইফা (রা.) থেকে বর্ণিত— জনৈক ব্যক্তি নবী করীম ﷺ-এর কাছে তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করলে তিনি বললেন, “তোমার আসবাবপত্র নিয়ে রাস্তায় গিয়ে বসো। যে ব্যক্তি সেখান দিয়ে যাবে, সে যেন তাকে লানত দেয়।” ফলে যারা ওই পথ দিয়ে যাচ্ছিল, সবাই তাকে অভিশাপ দিচ্ছিল। অবশেষে সেই অনিষ্টকারী প্রতিবেশী নবীজী ﷺ-এর কাছে এসে বলল, “মানুষের কাছ থেকে আমি আজ কতই না লাঞ্ছনা পেলাম!” তিনি বললেন, “মানুষের অভিশাপের চেয়েও আল্লাহর লানত অনেক বেশি শক্তিশালী।” এরপর

« <
/ 122
> »