(বা দূরদর্শী) হওয়া যায় না।” তিনি কথাটি তিনবার বললেন। (মান: সহীহ মওকূফ)
৫৬৫. হযরত আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত— (নবীজী ﷺ এরশাদ করেছেন): “ব্যর্থতা বা হোঁচট খাওয়া ছাড়া কেউ ধৈর্যশীল হতে পারে না এবং অভিজ্ঞতা ছাড়া কেউ হাকীম (প্রজ্ঞাবান) হতে পারে না।” (মান: য‘ঈফ)
পরিচ্ছেদ: আল্লাহর সন্তুষ্টির জন্য ভাইকে খাবার খাওয়ানো
৫৬৬. হযরত আলী (রা.) থেকে বর্ণিত— তিনি বলেন: “আমার কয়েকজন দ্বীনি ভাইকে এক বা দুই সা’ পরিমাণ খাবার খাওয়ানোর জন্য একত্রিত করা আমার কাছে তোমাদের বাজারে গিয়ে একজন দাস মুক্ত করার চেয়েও বেশি প্রিয়।” (মান: য‘ঈফ)
