তুহফাতুল আরূস

« <
/ 351
> »

তাঁর কন্যাও সেখানে ছিলেন। আনাস (রা.) বললেন: “এক নারী নবী (সা.)-এর কাছে এসে বললেন— ‘হে আল্লাহর নবী! আপনার কি আমার কোনো প্রয়োজন আছে?’ তা শুনে আনাসের কন্যা (লজ্জায়) বলে উঠলেন— ‘তার লজ্জা কতই না কম ছিল!’ তখন আনাস (রা.) স্বীয় কন্যাকে সংশোধন করে বললেন— ‘সে তোমার চেয়ে উত্তম; সে নবী (সা.)-এর প্রতি অনুরাগী ছিল বলেই নিজেকে তাঁর কাছে পেশ করেছে’।” [সহীহ বুখারী]
আমি (গ্রন্থকার) বলি: এর অর্থ এই নয় যে, বিয়ের জন্য কোনো নারী কোনো পুরুষের কাছে নিজেকে উপস্থাপন করতে পারবে না; বরং এর মূল অর্থ হলো— মোহরানা, অভিভাবক ও সাক্ষী ছাড়া নিজেকে নিবেদন করা বা বিয়ে করা সাধারণ মুমিনদের জন্য বৈধ নয়। প্রস্তাব দেওয়া দোষের নয়, কিন্তু বিয়ের আইনি প্রক্রিয়াটি অবশ্যই শরীয়তসম্মত হতে হবে।
মায়মূনাহ বিনতুল হারিস (রা.)-এর বিয়ের ঘটনাটি এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘উমরাতুল ক্বাযা’র বছর তিনি উটের ওপর সওয়ার থাকা অবস্থায় নবী (সা.)-এর খুতবা শুনে আবেগাপ্লুত হয়ে চিৎকার করে বললেন: “এই উট এবং এর ওপর যা কিছু আছে (অর্থাৎ আমি নিজে), সব আল্লাহ ও তাঁর রাসূলের জন্য!” তখন আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা নাযিল করলেন: “এবং কোনো মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে নিবেদন করে…।” [সীরাতে ইবনে হিশাম]
ডক্টর নাযমী লুকা এই ঘটনার ওপর আলোকপাত করতে গিয়ে প্রমাণ করেছেন যে, রাসূলুল্লাহ (সা.)-এর এই বিবাহগুলো কেবল প্রবৃত্তির তাড়নায় ছিল না—যেমনটি ইসলামের শত্রু ও প্রাচ্যবিদরা দাবি করে থাকে। তিনি লিখেছেন:
“আমরা মায়মূনাহ বিনতুল হারিসের কথায় আসি, যিনি ছিলেন মুহাম্মাদ (সা.)-এর সর্বশেষ স্ত্রী…। সময়টি ছিল উমরাতুল ক্বাযার বছর। হুদাইবিয়ার সন্ধি অনুযায়ী মুসলিমরা হিজরতের পর প্রথমবারের মতো উমরাহ পালন করতে শান্তভাবে মক্কায় প্রবেশ করেছেন। মক্কার মুশরিকরা শহর খালি করে দিয়েছিল। এটি ছিল মুসলিমদের শক্তি ও সংহতি প্রদর্শনের এক অভূতপূর্ব শান্তিপূর্ণ মহড়া। মক্কার অলিতে-গলিতে মুসলিমদের গগণবিদারী তাকবীর আর তালবিয়ার ধ্বনি বজ্রের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। এমতাবস্থায় আরবের এক অভিজাত নারী—যিনি রাসূলের (সা.) চাচা আব্বাস (রা.)-এর শ্যালিকা—এই অভূতপূর্ব দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়লেন এবং নিজেকে আল্লাহ ও তাঁর রাসূলের জন্য উৎসর্গ করলেন। রাসূলের (সা.) পক্ষে তখন তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না; কারণ এটি হতো সেই নারীর চরম অবমাননা, যিনি শিরকের আস্তানা মক্কায় ইসলামের বিজয় দেখে

« <
/ 351
> »