তুহফাতুল আরূস

« <
/ 351
> »

৮৯]

অন্য আয়াতে আরও কঠোর ভাষায় সতর্ক করা হয়েছে:

“কারো কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছেড়ে অন্য পথ অনুসরণ করে, তবে আমি তাকে সে পথেই ছেড়ে দেব যা সে বেছে নিয়েছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব; আর তা কতই না নিকৃষ্ট আবাস!” [সূরাহ আন-নিসা: ১১৫]

রাসূলুল্লাহ (সা.)-কেও সতর্ক করে বলা হয়েছে:

“আপনি তাদের (কাফেরদের) খেয়ালখুশির অনুসরণ করবেন না এবং তাদের ব্যাপারে সতর্ক থাকুন, যেন আল্লাহ আপনার প্রতি যা নাজিল করেছেন তার কোনো অংশ থেকে তারা আপনাকে বিচ্যুত করতে না পারে।” [সূরাহ আল-মায়িদাহ: ৪৯]

আল্লাহ তাআলা আরও বলেন:

“ইহুদি ও খ্রিস্টানেরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না, যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। আপনি বলে দিন, আল্লাহর হেদায়েত-ই প্রকৃত হেদায়েত। আপনার কাছে জ্ঞান আসার পর আপনি যদি তাদের খেয়ালখুশির অনুসরণ করেন, তবে আল্লাহর হাত থেকে রক্ষা করার মতো আপনার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না।” [সূরাহ আল-বাক্বারাহ: ১২০]

একটি শব্দ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে:

“হে মুমিনগণ! তোমরা ‘রায়িনা’ বলো না; বরং বলো ‘উনযুরনা’ এবং তোমরা শুনে রাখো। আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব।” [সূরাহ আল-বাক্বারাহ: ১০৪]

কাতাদাহ (রহ.) ও অন্যান্যরা বলেন— ইহুদিরা বিদ্রূপবশত রাসূল (সা.)-কে ‘রায়িনা’ বলত (যার হিব্রু অর্থ গালিবাচক)। তাই আল্লাহ তাআলা মুমিনদের পছন্দ করলেন না যে তারা ইহুদিদের মতো একই শব্দ ব্যবহার করুক। ইমাম ইবনে তায়মিয়্যাহ (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন— “এই আয়াতটি প্রমাণ করে যে, মুসলমানদের এই শব্দটি বলতে নিষেধ করা হয়েছে কেবল এজন্য যে ইহুদিরা এটি বলত। যদিও ইহুদিদের নিয়ত ছিল মন্দ আর মুসলমানদের নিয়ত মন্দ ছিল না, তবুও তাদের সাথে শব্দের এই সাদৃশ্যটুকুও কাফেরদের পথ ও সাদৃশ্য অবলম্বনের অন্তর্ভুক্ত।”

রাসূলুল্লাহ (সা.) আরও স্পষ্ট ভাষায় বলেন: “যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত।” এটি একটি সহীহ হাদীস।

আবূ ওয়াক্বিদ আল-লাইসী (রা.) বর্ণনা করেন— আমরা রাসূলুল্লাহ (সা.)-এর সাথে খায়বারের দিকে রওনা হলাম। আমরা তখন নতুন মুসলমান হয়েছি। মুশরিকদের একটি কুল গাছ (সিডরাহ) ছিল, যার চারপাশে তারা বরকতের আশায় অবস্থান করত এবং তাতে তাদের অস্ত্রশস্ত্র ঝুলিয়ে রাখত। গাছটিকে ‘যাতু আনওয়াত’ বলা হতো। আমরা বললাম, “হে

« <
/ 351
> »