তুহফাতুল আরূস

« <
/ 351
> »

তারা অসার ক্রিয়াকলাপের (لَغْو) পাশ দিয়ে চলে, তখন সসম্মানে তা এড়িয়ে চলে।” [সূরাহ আল-ফুরক্বান: ৭২]
অবসর সময় কতই না ভয়ংকর! প্রাচীন এক কবি যথার্থই বলেছেন—
“যৌবন, অবসর আর প্রাচুর্য—
মানুষের ধ্বংসের জন্য এ তিনই যথেষ্ট!”
পারিবারিক অশান্তির সূত্রপাত হয় মূলত এই অবসর সময়ের অপব্যবহার থেকে। অনেক পরিবার ঘণ্টার পর ঘণ্টা কুরুচিপূর্ণ সিনেমা ও অপরাধমূলক নাটক দেখে কাটায়, যা স্বামী-স্ত্রীকে অনৈতিক জীবনের প্রতি প্রলুব্ধ করে এবং শিশুদের অপরাধী হতে শেখায়। আবার অনেক পরিবার ‘ফ্যামিলি গেট-টুগেদার’-এর নামে এমন সব মেলামেশায় মত্ত হয়, যা মূলত পরিবারের ভিত্তি ধ্বংসের কুঠার হিসেবে কাজ করে। এমনও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে যেখানে পারিবারিক বন্ধুর সাথে অনৈতিক সম্পর্ক গড়ার জন্য স্ত্রীকে নিজের স্বামীকেই বিষ খাইয়ে হত্যা করতে প্ররোচিত করা হয়েছে। আমাদের কি এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই?
অথবা মানুষ এই সময়গুলো কাটায় রেস্তোরাঁ ও কফিশপে—আড্ডা, নিষিদ্ধ পাশা খেলা, ধোঁয়া আর গোলমালের মাঝে। নারীদের ঘরোয়া মজলিসগুলোতেও অনেক সময় পরনিন্দা আর বিদেশি ফ্যাশন ছাড়া কোনো গঠনমূলক আলোচনা থাকে না। এই সব অর্থহীন আড্ডার ভিড়ে শিশুরা হয়ে পড়ে লক্ষ্যহীন এবং তারা রাস্তাঘাট আর সিনেমা হল থেকে চারিত্রিক বিচ্যুতি ও অপরাধের পাঠ নিতে থাকে।
একজন সচেতন ও বুদ্ধিমতী নারী তাঁর মেধা ও উন্নত মানসিকতা দিয়ে নিজের ঘরকে জান্নাতের টুকরো বানিয়ে তুলতে পারেন; যেখানে স্বামী ও সন্তানরা পরম স্বস্তিতে থাকবে। তিনি মাঝে মাঝে তাঁদের নিয়ে উন্মুক্ত প্রকৃতিতে ভ্রমণে যেতে পারেন এবং ঘরে একটি চমৎকার পাঠাগার গড়ে তুলতে পারেন, যা পরিবারের অবসর সময়কে আনন্দময় ও জ্ঞানদীপ্ত করবে।
একজন সাধারণ মানুষের কাছে অবসর সময় অনেক বেশি, কিন্তু একজন সচেতন মুমিনের কাছে সময় খুবই সংকীর্ণ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব নেবেন। অথচ আজকের অনেক মুসলিম পরিবার—বিশেষ করে নারীরা দীর্ঘ রাত জেগে অসার গল্পগুজব আর পরচর্চায় সময় নষ্ট করেন। অথচ আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন অসার কাজ সসম্মানে এড়িয়ে চলতে। এসকল মজলিসে যে ধরনের রুচিহীন ও নিরর্থক আলোচনা হয়, তা শুনলে যে কারো ললাট ঘর্মাক্ত হবে এবং মন বিষিয়ে উঠবে।
পিতা-মাতার এই সব অসার আড্ডার প্রভাব শিশুদের ওপর সরাসরি পড়ে। তাদের মেধা যেখানে নিত্যনতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার কথা ছিল, সেখানে তারা তাদের বাবা-মায়েরই এক অসার

« <
/ 351
> »