তুহফাতুল আরূস

« <
/ 351
> »

চরম সংকটে রূপ নিয়েছে এবং ব্যক্তি ও সমাজ জীবনের জন্য এক ভয়াবহ পরিণতির অশনিসংকেত দিচ্ছে।

এমনকি অনেক দম্পতির সাজানো সংসারও আজ বিচ্ছেদ ও বিপর্যয়ের মুখে পড়ছে কেবল ইসলামের বাতলে দেওয়া দাম্পত্য জীবনের শিষ্টাচার ও কাম-তৃপ্তির সঠিক ধারণা না থাকার কারণে। মহান এই দ্বীন—ইসলাম—অত্যন্ত স্পষ্টভাবে, সাহসিকতার সাথে এবং প্রজ্ঞাপূর্ণ পন্থায় এই বিষয়ে আমাদের সামনে এক অসাধারণ জীবনদর্শন উপস্থাপন করেছে।

আমি মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি তাঁর এই সুন্দর তাওফিকের জন্য। তাঁর কাছে বিনীত প্রার্থনা—তিনি যেন এই প্রচেষ্টাকে মানুষের জন্য কল্যাণকর করেন এবং একে আমার পরকালীন সওয়াবের ভাণ্ডারে জমা রাখেন। “যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না; তবে যে ব্যক্তি আল্লাহর কাছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে (সে-ই মুক্তি পাবে)।”
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
[সূরাহ আশ-শু‘আরা: ৮৮-৮৯]

ভূমিকা

দাম্পত্য জীবন এক অনন্য ও গুরুত্বপূর্ণ শিল্প। এটি এমন এক সুন্দর শিল্প আর পবিত্র ইবাদত যার গূঢ় রহস্য খুব কম মানুষই জানে। আর এই শিল্পের প্রতি অজ্ঞতার কারণেই স্বামী-স্ত্রীর মাঝে ডানা মেলে নানা সমস্যা আর সংকট। ফলে অনেক পরিবারই প্রচণ্ড অস্থিরতার মুখে পড়ে; যার চূড়ান্ত পরিণতি হিসেবে ভেঙে যায় সাজানো সংসার আর ঘরছাড়া হয় নিষ্পাপ শিশুরা।

আমার খুব আকাঙ্ক্ষা জাগে—যদি তরুণ-তরুণীদের বিয়ের পিঁড়িতে বসার আগে ‘বিবাহ বিদ্যা’র ওপর বিশেষ কোনো প্রশিক্ষণের ব্যবস্থা থাকত! কিন্তু আফসোস, বাস্তবে এর ছিটেফোঁটাও নেই। এমনকি শিক্ষা মন্ত্রণালয়—যাদের মূল লক্ষ্যই হলো নতুন প্রজন্মকে জীবনের জন্য প্রস্তুত করা—তাদের পাঠ্যক্রমেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি কোনো স্থান পায়নি। তারা যেন এ ব্যাপারে পুরোপুরি উদাসীন!

প্রায় পঁচিশ বছর আগে আমার ‘কাইফা নুরাব্বি আতফালানা’ (কীভাবে আমরা আমাদের সন্তানদের গড়ে তুলব) বইটিতে লিখেছিলাম, আজও আমি একই কথা বলছি: “আমি সেই জাতির বিবেক নিয়ে ভীষণ বিস্মিত হই, যাদের সামাজিক রীতিনীতি কোনো আনাড়ি মানুষের হাতে এক টুকরো লোহা তুলে দিতেও কুণ্ঠাবোধ করে, অথচ তারাই বিয়ের আগে দাম্পত্যের নীতি-আদর্শ, শিশুমনস্তত্ত্ব কিংবা সন্তান লালন-পালনের পদ্ধতি শেখাকে বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা অনুভব করে না!”

আমাদের উম্মাহর ট্র্যাজেডি কেবল এই অজ্ঞতাতেই সীমাবদ্ধ নয়; বরং এর চেয়েও ভয়ংকর বিষয় হলো বাজারে সয়লাব হওয়া সেই তথাকথিত ‘যৌন বিষয়ক’ বিষাক্ত বইগুলো। ‘বিবাহ শিক্ষা’র আড়ালে এসব বই আমাদের

« <
/ 351
> »