সমতার দাবি তুলে নারীকে কর্মক্ষেত্রে হাহাকার আর ক্লান্তির দিকে ঠেলে দিয়েছে, আর অন্যদিকে যারা নারীকে উত্তরাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করেছে—ইসলাম এই দুই প্রান্তিকতার মাঝে ভারসাম্য বজায় রেখেছে।
নবী-পত্নী উম্মে হাবীবা (রা.) ও আবূ সুফিয়ানের ঘটনা
ডক্টর নাযমী লূক্বা তাঁর গ্রন্থে একটি অবিস্মরণীয় ঘটনা উল্লেখ করেছেন। মক্কা বিজয়ের প্রাক্কালে কুরাইশ নেতা আবূ সুফিয়ান মুহাম্মদ (সা.)-এর ক্রোধ থেকে বাঁচতে আশ্রয় খুঁজতে তাঁর কন্যা উম্মে হাবীবা (রা.)-এর কাছে এলেন। তিনি ভেবেছিলেন বিপদের দিনে কন্যা নিশ্চয়ই পিতাকে বিশেষ খাতির করবেন। অনুমতি ছাড়াই তিনি ঘরে ঢুকে রাসূলুল্লাহ (সা.)-এর বিছানায় বসতে চাইলেন।
কিন্তু বহু বছর পর পিতাকে দেখেও উম্মে হাবীবা (রা.)-এর মন নরম হলো না। তিনি দ্রুত বিছানাটি গুটিয়ে ফেললেন যেন তাঁর পিতা সেখানে বসতে না পারেন। আবূ সুফিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলেন: “মা, তুমি কি আমাকে বিছানাটির যোগ্য মনে করলে না, নাকি বিছানাটিকে আমার যোগ্য মনে করলে না?”
উম্মে হাবীবা (রা.) দৃঢ়কণ্ঠে জবাব দিলেন: “এটি আল্লাহর রাসূল (সা.)-এর বিছানা, আর আপনি একজন মুশরিক (অপবিত্র)। তাই আমি পছন্দ করলাম না যে আপনি এই পবিত্র বিছানায় বসুন।”
এই ঘটনা ঈমানের মর্যাদা ও নবীজীর প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। রক্তের সম্পর্কের চেয়েও ঈমানের সম্পর্ক কত বড়, তা এই ঘটনা থেকে স্পষ্ট হয়।
উপসংহার
মুমিনের বাচনভঙ্গি ও শিষ্টাচার
রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেছেন: “মুমিন কখনো খোঁটাদানকারী, অভিশাপকারী, অশ্লীলভাষী কিংবা কটুভাষী হয় না।” [মুসনাদ আহমাদ]
স্বামী-স্ত্রী—বিশেষ করে স্ত্রীর উচিত এই মন্দ গুণগুলো পরিহার করা। কারণ কটু কথা হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করে, তার চিকিৎসা করা অত্যন্ত কঠিন; তদুপরি এতে রয়েছে কঠিন গুনাহ।
আপনার স্ত্রী: এক অমূল্য সম্পদ
নারীর অধিকার প্রসঙ্গে একটি সাময়িকী থেকে সংগৃহীত এই বিশ্লেষণটি অত্যন্ত চমৎকার। আপনি কি কখনো কাগজ-কলম নিয়ে হিসাব করেছেন—আপনার স্ত্রী প্রতি মাসে আপনার কত টাকা সাশ্রয় করেন? কিংবা তাঁর প্রতিদিনের হাড়ভাঙা খাটুনির যদি সঠিক পারিশ্রমিক দিতে হতো, তবে তা কত দাঁড়াত?
স্ত্রীর কাজের আর্থিক মূল্যায়ন
ভরণপোষণের কথা না হয় বাদই দিলাম; কারণ একজন ঈমানদার ও আমানতদার স্ত্রী আপনার সংসারে খুব সামান্যই খরচ করেন। কিন্তু তাঁর শ্রমের মূল্য কত? আপনি যদি তাঁর কাজগুলো করানোর জন্য লোক নিয়োগ করতেন, তবে কেমন খরচ হতো—দেখুন এই পরিসংখ্যান:
সন্তান দেখাশোনা:
