আদর্শ মুসলিম

« <
/ 87
> »

পুরুষের মতো পরিবারের জীবন-তরণীকে নিরাপত্তা ও হেদায়েতের পথে পরিচালিত করতে পারে। সাথে সাথে পুরুষদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে যে, তারা যেন নারীর মোহে পড়ে নিজের ঈমান ও সংকল্প হারিয়ে না ফেলে। অনেক সময় পুরুষ নারীর মোহে পড়ে শরীয়াহর বিচ্যুতির ক্ষেত্রে চোখ বুজে থাকে, যার ফলে একসময় পরিবারের নিয়ন্ত্রণ তাঁর হাতছাড়া হয়ে যায়। তখন সেই বিপথগামী নারীই ঘরের সর্বেসর্বা হয়ে ওঠে এবং তাঁর কোনো অন্যায় আবদারও কেউ প্রত্যাখ্যান করতে পারে না। রাসূলুল্লাহ (সা.) সত্যই বলেছেন—
“আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিক ক্ষতিকর আর কোনো ফিতনা রেখে যাইনি।” [সহীহ বুখারী ও সহীহ মুসলিম]
একজন আদর্শ মুসলিম স্বামী তাঁর স্ত্রীর মোহের কাছে কখনোই নতিস্বীকার করেন না। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে স্ত্রীকে বুঝিয়ে দেন যে, স্ত্রীর ভালোবাসা তাঁর কাছে প্রিয় হলেও আল্লাহর সন্তুষ্টি তাঁর চেয়েও অনেক বেশি প্রিয়। কারণ আল্লাহর ভালোবাসা ও রাসূলের আনুগত্যের স্থান সবকিছুর ঊর্ধ্বে। মহান আল্লাহ বলেন—
﴿قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ﴾ “বলো, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন-সম্পদ, তোমাদের ব্যবসা-বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো এবং তোমাদের পছন্দনীয় ঘরবাড়ি—আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হেদায়েত দেন না।” [সূরাহ আত-তাওবাহ: ২৪]
একজন প্রকৃত মুসলিমের পরিবারে সেই বেহায়াপনা ও বিচ্যুতি থাকতে পারে না যা আজ অনেক নামধারী মুসলিমের ঘরে দেখা যায়। যে পুরুষ

« <
/ 87
> »