কুরআনে বর্ণিত নবীদের জীবনী

« <
/ 118
> »

تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا

“তারা বলেছিল—‘তোমরা তোমাদের উপাস্যগুলোকে ত্যাগ করো না; বিশেষ করে ওয়াদ্দ, সুওয়া‘, ইয়াগূছ, ইয়া‘ঊক্ব ও নাসরকে কখনো ত্যাগ করো না’।” [সূরাহ নূহ: ২৩]

নূহ (আ.)-এর দাওয়াতকে অস্বীকার ও উপহাস

নূহ (আ.) তাঁদের এক আল্লাহর দিকে ডাকলে তারা তাঁকে ‘পথভ্রষ্ট’ ও ‘পাগল’ বলে আখ্যা দিয়েছিল।

قَالَ الْمَلأُ مِن قَوْمِهِ إِنَّا لَنَرَاكَ فِي ضَلالٍ مُّبِينٍ

“তার কওমের নেতারা বলেছিল—‘নিশ্চয়ই আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি’।” [সূরাহ আল-আ‘রাফ: ৬০]

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا عَبْدَنَا وَقَالُوا مَجْنُونٌ وَازْدُجِرَ

“তাদের আগে নূহ এর কওম (নবীকে) মিথ্যা প্রতিপন্ন করেছিল; তারা আমার বান্দাকে অস্বীকার করেছিল এবং বলেছিল—‘সে একজন পাগল’, আর তাকে ধমক দেওয়া হয়েছিল।” [সূরাহ আল-ক্বামার: ৯]

বংশীয় ও সামাজিক অহংকার

তারা নূহ (আ.)-কে তুচ্ছজ্ঞান করত কারণ তাঁর অনুসারী ছিল সমাজের দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ।

فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِن قَوْمِهِ مَا نَرَاكَ إِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرَاكَ اتَّبَعَكَ إِلَّا الَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِيَ الرَّأْيِ

“অতঃপর তার কওমের কাফির নেতারা বলল—‘আমরা তোমাকে আমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কিছু দেখছি না; আর আমরা দেখছি যে, কেবল আমাদের নিম্নস্তরের লোকেরাই বাহ্যিক দৃষ্টিতে তোমার অনুসরণ করেছে’।” [সূরাহ হূদ: ২৭]

ওহীর বাণী শুনে কানে আঙুল দেওয়া

নূহ (আ.)-এর জাতি এতটাই হঠকারী ছিল যে, তারা তাঁর কথা শুনতেই চাইত না।

وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا

“আর আমি যখনই তাদের দাওয়াত দিয়েছি যেন আপনি তাদের ক্ষমা করেন, তারা তাদের কানে আঙুল দিয়েছে এবং কাপড় দিয়ে নিজেদের আবৃত করেছে; তারা (অবাধ্যতায়) অটল ছিল এবং চরম অহংকার প্রদর্শন করেছে।” [সূরাহ নূহ: ৭]

শিরকের সূচনা

সহীহ বুখারীর বর্ণনা অনুযায়ী, নেককার লোকদের কবরের ওপর এই মূর্তিপূজার সূচনা হয়েছিল।

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي قَوْلِهِ تَعَالَى: {وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ…} قَالَ: هَذِهِ أَسْمَاءُ رِجَالٍ صَالِحِينَ مِنْ قَوْمِ نُوحٍ، فَلَمَّا هَلَكُوا أَوْحَى الشَّيْطَانُ إِلَى قَوْمِهِمْ، أَنِ انْصِبُوا إِلَى مَجَالِسِهِمُ الَّتِي كَانُوا يَجْلِسُونَ أَنْصَابًا وَسَمُّوهَا بِأَسْمَائِهِمْ… فَلَمَّا هَلَكَ أُولَئِكَ وَتَنَسَّخَ الْعِلْمُ عُبِدَتْ

“ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত—{তোমরা তোমাদের উপাস্যগুলোকে ত্যাগ করো না…} এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন: ‘এগুলো ছিল

« <
/ 118
> »