কুরআনে বর্ণিত নবীদের জীবনী

« <
/ 118
> »

সংরক্ষিত।

সার্বজনীন আহ্বান: ইবরাহীম (সা.)-এর সেই ডাক আজও কোটি কোটি মানুষকে লাব্বাইক বলে কা‘বার পানে টেনে আনে।

অধ্যায়- ৩: আল্লাহর সন্ধানে ইবরাহীম (সা.)

ইবরাহীম (সা.) এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন তাঁর পরিবার ও সমাজ মূর্তিপূজা এবং নক্ষত্রপূজায় নিমজ্জিত ছিল। এমনকি তাঁর পিতা আযর ছিল মূর্তির কারিগর। কিন্তু ইবরাহীম (সা.)-এর পবিত্র অন্তর কখনোই মাটির তৈরি মূর্তিকে স্রষ্টা হিসেবে মেনে নিতে পারেনি। তিনি গভীর চিন্তার মাধ্যমে মহাবিশ্বের নিদর্শনাবলী পর্যবেক্ষণ করতে শুরু করেন। চাঁদ, সূর্য ও নক্ষত্রকে দেখে তিনি তাঁর কওমকে এক সুক্ষ্ম যুক্তির মাধ্যমে বুঝিয়েছিলেন যে, যা উদিত হয় আবার ডুবে যায়, তা কখনোই ইবাদতের যোগ্য হতে পারে না।

নক্ষত্র দেখে সত্যের পথে যুক্তি প্রদান

যখন রাত ঘনিয়ে এল, ইবরাহীম (সা.) একটি উজ্জ্বল নক্ষত্র দেখে তাঁর কওমের ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করতে শুরু করলেন।

فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا ۖ قَالَ هَٰذَا رَبِّي ۖ فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ

“অতঃপর যখন রাত তাঁকে আচ্ছন্ন করল, তখন সে একটি নক্ষত্র দেখতে পেল; সে বলল—‘এটি আমার প্রতিপালক’। কিন্তু যখন তা ডুবে গেল, তখন সে বলল—‘আমি ডুবে যাওয়াদের পছন্দ করি না’।” [সূরাহ আল-আন‘আম: ৭৬]

চাঁদ ও সূর্যের মাধ্যমে তাওহীদের পূর্ণতা

চাঁদ ও সূর্যের চাকচিক্য দেখে তিনি পুনরায় যুক্তি দিলেন যে, যদি আমার প্রকৃত প্রতিপালক আমাকে পথ না দেখাতেন, তবে আমিও বিভ্রান্ত হতাম।

فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَٰذَا رَبِّي هَٰذَا أَكْبَرُ ۖ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ

“অতঃপর যখন সে সূর্যকে উজ্জ্বলভাবে উদিত হতে দেখল, তখন বলল—‘এটি আমার প্রতিপালক, এটি সবচেয়ে বড়’। কিন্তু যখন তাও ডুবে গেল, তখন সে বলল—‘হে আমার কওম! তোমরা যাদেরকে (আল্লাহর সাথে) শরিক করছো, নিশ্চয়ই আমি তাঁদের থেকে মুক্ত’।” [সূরাহ আল-আন‘আম: ৭৮]

একনিষ্ঠ তাওহীদের ঘোষণা

সমস্ত সৃষ্ট বস্তুর সীমাবদ্ধতা দেখার পর তিনি চূড়ান্তভাবে একমাত্র স্রষ্টার দিকে নিজের মুখ ফিরিয়ে নিলেন।

إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا ۖ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ

“নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে আমার চেহারা তাঁর দিকে ফিরালাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই।” [সূরাহ আল-আন‘আম: ৭৯]

হৃদয়ের প্রশান্তির জন্য নিদর্শন প্রার্থনা

আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস থাকা

« <
/ 118
> »