মাক্বামে ইবরাহীম ও নির্মাণের বিবরণ সম্পর্কে হাদীস
সহীহ বুখারীর দীর্ঘ বর্ণনায় কা‘বা নির্মাণের দৃশ্যটি চমৎকারভাবে ফুটে উঠেছে, যেখানে পাথর বহনের বর্ণনায় পিতা-পুত্রের পরিশ্রমের কথা উল্লেখ আছে।
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «…ثُمَّ قَالَ: يَا إِسْمَاعِيلُ، إِنَّ اللَّهَ أَمَرَنِي بِأَمْرٍ، قَالَ: فَاصْنَعْ مَا أَمَرَكَ رَبُّكَ… وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ، فَجَعَلَ إِسْمَاعِيلُ يَأْتِي بِالحِجَارَةِ وَإِبْرَاهِيمُ يَبْنِي، حَتَّى إِذَا ارْتَفَعَ البِنَاءُ، جَاءَ بِهَذَا الحَجَرِ، فَوَضَعَهُ لَهُ فَقَامَ عَلَيْهِ، وَهُوَ يَبْنِي وَإِسْمَاعِيلُ يُنَاوِلُهُ الحِجَارَةَ، وَهُمَا يَقُولَانِ: رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ»
“ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত—ইবরাহীম (সা.) বললেন: ‘হে ইসমা‘ঈল! আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন’। ইসমা‘ঈল বললেন: ‘আপনার প্রতিপালক আপনাকে যা নির্দেশ দিয়েছেন তা পালন করুন’। …অতঃপর যখন ইবরাহীম ও ইসমা‘ঈল ঘরের ভিত্তি স্থাপন করতে লাগলেন, তখন ইসমা‘ঈল পাথর নিয়ে আসতেন আর ইবরাহীম তা গেঁথে দিতেন। যখন দেয়াল উঁচূ হয়ে গেল, তখন তিনি (ইসমা‘ঈল) এই পাথরটি (মাক্বামে ইবরাহীম) নিয়ে আসলেন এবং ইবরাহীমের জন্য রাখলেন। তিনি তার ওপর দাঁড়িয়ে কাজ করতে লাগলেন আর ইসমা‘ঈল তাঁকে পাথর এগিয়ে দিতে লাগলেন। তখন তাঁরা উভয়ে বলছিলেন—হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন; নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ’।” [সহীহুল বুখারী, হাদীস: ৩৩৬৫]
প্রথম ঘরের মর্যাদা
কা‘বাঘরের বরকত ও হিদায়াত সম্পর্কে আল্লাহ বলেন—
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ
“নিশ্চয়ই মানুষের (ইবাদতের) জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছে, তা হলো সেই ঘর যা মক্কায় (বাক্কাহ) অবস্থিত; যা বরকতময় এবং বিশ্বজগতের জন্য হিদায়াতের কেন্দ্র।” [সূরাহ আলে ইমরান: ৯৬]
অধ্যায়ের শিক্ষা:
ইবাদতে বিনয়: ইবরাহীম (সা.)-এর মতো বড় নবী আল্লাহর ঘর বানানোর মতো বিশাল কাজ করেও অহংকার করেননি, বরং দোয়া করেছেন যেন আল্লাহ তা কবুল করেন। এটি শিখায় যে, প্রতিটি ভালো কাজের পর কবুলিয়াতের জন্য দোয়া করা জরুরি।
পিতা-পুত্রের যৌথ প্রচেষ্টা: দ্বীনের কাজে পরিবারকে সাথে নিয়ে কাজ করা নবীদের সুন্নাহ।
দোয়ার গুরুত্ব: কোনো জনপদ বা রাষ্ট্রের শান্তির জন্য নিরাপত্তা ও রিযিক—উভয়টির গুরুত্ব অপরিসীম, যা ইবরাহীম (সা.)-এর দোয়ায় ফুটে উঠেছে।
মাক্বামে ইবরাহীম: কাজের প্রয়োজনে কোনো বস্তুর সাহায্য নেওয়া দোষের নয়; এই পাথরটি আজও তাঁর স্মৃতি ও আল্লাহর অলৌকিক কুদরতের সাক্ষী হিসেবে
