কুরআনে বর্ণিত নবীদের জীবনী

« <
/ 118
> »

(সা.) তাঁর নবুওয়াতের নূর দিয়ে বুঝতে পেরেছিলেন যে তাঁর সন্তানরা জীবিত আছে এবং শীঘ্রই তিনি তাঁদের ফিরে পাবেন।

عَسَى اللَّهُ أَن يَأْتِيَنِي بِهِمْ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ

“সম্ভবত আল্লাহ তাঁদের সকলকেই আমার কাছে ফিরিয়ে আনবেন; নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।” [সূরাহ ইউসুফ: ৮৩]

অধ্যায়ের শিক্ষা:

শোক ও মানবীয় আবেগ: প্রিয়জনকে হারিয়ে ব্যথিত হওয়া এবং কান্না করা ঈমানের পরিপন্থী নয়, বরং এটি হৃদয়ের কোমলতার প্রমাণ।

অভিযোগ কেবল আল্লাহর কাছে: কষ্টের মুহূর্তে মানুষের কাছে হাত না পেতে কেবল আল্লাহর কাছে নিজের অবস্থা তুলে ধরা ‘সবরুন জামীল’ বা সুন্দর ধৈর্যের অংশ।

নিরাশ হওয়া কুফরী: পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয়।

পিতার অকৃত্রিম ভালোবাসা: দীর্ঘকাল পার হওয়ার পরও সন্তানদের প্রতি ইয়াক্বূব (সা.)-এর ভালোবাসা ও দুশ্চিন্তা আমাদের পারিবারিক বন্ধনের গুরুত্ব শেখায়।

ইবাদতে ধৈর্য: ইয়াক্বূব (সা.) কষ্টের মধ্যেও আল্লাহর ইবাদত ও নবুওয়াতের দায়িত্ব থেকে বিচ্যুত হননি।

অধ্যায়- ১৪: ভাইদের ভুল স্বীকার ও ইউসুফ (সা.) এর ক্ষমা ঘোষণা

কেনান থেকে তৃতীয়বার মিশরে এসে ভাইয়েরা চরম দৈন্যদশা ও কষ্টের কথা ইউসুফ (সা.)-এর কাছে নিবেদন করলেন। এবার ইউসুফ (সা.) আর নিজেকে গোপন রাখলেন না। তিনি তাঁদের মনে করিয়ে দিলেন শৈশবে তাঁর সাথে করা তাঁদের সেই অন্যায়ের কথা। ভাইয়েরা যখন বুঝতে পারলেন যে, মিশরের এই প্রতাপশালী অধিপতিই তাঁদের সেই ভাই ইউসুফ, তখন তাঁরা ভয়ে ও লজ্জায় কুঁকড়ে গেলেন। কিন্তু ইউসুফ (সা.) তাঁদের কোনো তিরস্কার না করে বরং পরম মমতা ও ভ্রাতৃত্বের সাথে তাঁদের ক্ষমা করে দিলেন এবং এই মিলনকে আল্লাহর এক বিশেষ অনুগ্রহ হিসেবে উল্লেখ করলেন।

ইউসুফ (সা.)-এর আত্মপরিচয় প্রদান

ইউসুফ (সা.) ভাইদের সেই পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলেন যখন তাঁরা তাঁর ওপর জুলুম করেছিলেন।

قَالَ هَلْ عَلِمْتُم مَّا فَعَلْتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذْ أَنتُمْ جَاهِلُونَ। قَالُوا أَإِنَّكَ لَأَنتَ يُوسُفُ ۖ قَالَ أَنَا يُوسُفُ وَهَٰذَا أَخِي ۖ قَدْ مَنَّ اللَّهُ عَلَيْنَا

“সে (ইউসুফ) বলল—‘তোমাদের কি জানা আছে তোমরা ইউসুফ ও তাঁর ভাইয়ের সাথে কী করেছিলে যখন তোমরা ছিলে অজ্ঞ?’ তাঁরা বলল—‘তবে কি আপনিই ইউসুফ?’ সে বলল—‘আমিই ইউসুফ এবং এ আমার ভাই; নিশ্চয়ই আল্লাহ আমাদের ওপর অনুগ্রহ করেছেন’।” [সূরাহ ইউসুফ: ৮৯-৯০]

ভাইদের

« <
/ 118
> »