ইসলাম ও আধুনিক তথ্যপ্রযুক্তি

« <
/ 49
> »

এই হামলা করার জন্য সিআই এর এক বিশেষ স্টাফ ইউনিটকে প্রশিক্ষণ দেয়া হয়। হামলায় সফল হলে আহরিত তথ্য NSA এর কাছে পাঠিয়ে দেয়া হয়।
NSA এর ব্যবসায়িক ও কূটনৈতিক তথ্য গোপন ভিত্তিতে জানার একটি ফলাফল এই যে, এতে তারা অধিকাংশ সময় মার্কিন সাধারন নাগরিক ও কংগ্রেসের সদস্য কিংবা কেন্দ্রীয় সরকারে উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রেরিত তথ্যও NSA জেনে যায়। যা তাদের পেরেশানির কারন হয়ে দাড়ায়। এ সকল তথ্যের ব্যপারে NSA তে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। যদিও অন্যান্য তথ্যও অনেক বেশী গুরুত্বপূর্ণ, যার জন্য তাদের বিশেষ নিরাপত্তা ব্যস্থার আশ্রয় নিতে হয়। উদাহরন স্বরূপ কোন সিনেটর ওয়াশিংটনে অবস্থিত কোন বৈদেশিক দূতাবাসে উপস্থিত হয়ে সে দেশের দূতের সাথে কোন কথা বলে। পরবর্তীর্তে দূত সে কথা আপন রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠিয়ে দেয়। এটাও NSA জেনে ফেলে। তাহলে ধারনা করুন তথ্যটি কত গুরুত্বপূর্ণ।
১৯৭০ সালে এধরনের একটি ফাঁদে পড়ে যায়। তখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। স্টেট ডিপার্টমেন্টের এক উচপদস্থ অফিসার এক আরব কনস্যুলেটের সাথে দেখা করে কিছু আলোচনা করে। উক্ত আরব কূটনৈতিক অতিদ্রুত আপন দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে কথাগুলো পৌঁছে দেন। উক্ত আরব কনস্যুলেটের কথা শুনে মনে হল, স্টেট ডিপার্টমেন্ট অফিসার ঘটনাক্রমে আমেরিকার স্বার্থ বিরোধী কথা বলে ফেলেছে। বুঝতে ভুল করেছে ফলে তাকেও কিছুও ভুল কথা বলে ফেলেছে। তাকে যা বলা হয়েছিল সে সঠিকভাবে বুঝতে সক্ষম হয়নি। যা হোক স্টেট ডিপার্টমেন্টের জন্য উচ্চকক্ষের জন্য খুবই পেরেশানি দেখা দিল।
কিভাবে তাদের অবস্থান সম্পর্কে ভুল তথ্য দেয়া হল। এতে স্টেট ডিপার্টমেন্টর অফিসারের যোগ্যতাও সকলের কাছে প্রশ্নবিদ্ধ হল। আশ্চর্যের কথা হল সি.আই.এর কর্মতৎপরতাও অন্যান্য এজেন্সি মনিটারিং করে।
ভুলক্রমে যদি কোন তথ্য অপরের হাতে পৌঁছে যায় তখন খোদ সরকারের মাঝেই ঝঞ্ঝা-বায়ু শুরু হয়ে যায়। বিশেষ করে যখন সব থেকে নাজুক পরারাষ্ট্র নীতি বিষয়ে আলোচনা চলছিল। যাতে পরিচালনা পর্ষদ খুব চিন্তাভাবনা করে গোপনে আতাত করতে সক্ষম হয়েছিল। এ পরিস্থিতিতে প্রাইভেট হাউসের সিদ্ধান্ত স্বাভাবিকভাবে এমন হয় যে, NSA কে বিশেষ দিক-নির্দেশনা দেয়া হয় যে, তথ্য একমাত্র পরারাষ্ট্রমন্ত্রী বা তার সমপর্যায়ের কর্মকর্তাকে জানানো যাবে যাতে পরিপূর্ন গোপনীয়তা রক্ষা সম্ভব হয়। ফেডারেল ব্যুরো অব ইভেস্টিগেশন

« <
/ 49
> »