ইসলাম ও আধুনিক তথ্যপ্রযুক্তি

« <
/ 49
> »

(আশ্চর্য হল, ওরা মুসলিমদের সম্পদ অন্যায় ও জোর পূর্বক লুন্ঠন করে মুসলিম সমাজে বিনা মূল্যের প্রতিষ্ঠান চালু করে। দাতব্য চিকিৎসালয়, সেবা সংস্থা ইত্যাদি প্রতিষ্ঠা করে বড় বদান্যতার পরিচয় দেয়! (?) মুসলিম সমাজও তাদেরকে সম্মানের নজরে দেখতে থাকে। অথচ সে লক্ষ্য করে না, মুসলিম দেশগুলো থেকে যে পরিমান সম্পদ ওরা লুন্ঠন করেছে তার এক শতাংশও এটা নয়।)
শক্তি

• নেতৃত্ব শূন্য করা।
• সামরিকভাবে মুসলিম সৈন্যদলকে দুর্বল করার জন্য ইংরেজ সেনাদের অলৌকিক ক্ষমতার প্রচার করা।
সামান্য মতপার্থক্যকে কেন্দ্র করে আপষের মাঝে বিরোধের বীজ বপন করা।
ইসলাম পরকালীন ধর্ম। রাষ্ট্রীয় কাজকর্মে এর কোন আগ্রহ নোই বলে প্রচার করা।
ভাষা, বর্ণ ও অঞ্চলভেদে মুসলিম শক্তিকে বিচ্ছিন্ন করা। কখনোই এক হতে না দেয়া। যতটুকু শক্তি আছে তা নিজেদের মাঝে ব্যায় করার জন্য পরস্পরকে প্রতিদ্বন্ধি বানিয়ে দেয়া, যাতে আমাদের প্রতি চোখ তুলে তাকানোর সুযোগটাও না পায়।
শক্তি অর্জন, ক্ষমতা দখল, জিহাদ, ক্বিতাল এসব কোন ভালকাজ নয়। বরং এটা ‘সন্ত্রাস’ বলে প্রচার করে মুসলমানদেরকে পার্থিব প্রতিষ্ঠা থেকে সম্পূর্ন নিরুৎসাহিত করা। এক কথায় আল্লাহর যমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করার দায়িত্ব পালন থেকে বান্দাকে দূরে রাখার শয়তানী ষড়যন্ত্রের বাস্তবায়ন করা। (অথচ একজন সাধারণ ব্যক্তিও এটা বুঝে যে, সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে স্বজাতিকে রক্ষা করার জন্য লড়াইয়ে লিপ্ত স্বাধীনতাকামী সাধারণ মুসলিমদেরকে ‘সন্ত্রাসী’ বলা আন্তর্জাতিক ষড়যন্ত্র বৈ কিছুই নয়।)

অর্থ

পার্থিব জীবনের কাজ কর্ম থেকে বিমুখ এবং দুনিয়া সম্পর্কে অসচেতন করার লক্ষ্যে যত পন্থা আছে তা অবলম্বন করা।

« <
/ 49
> »