অনুবাদকের কথা
বিশ ও একুশ শতকে মানবপ্রকৃতি ও স্বভাববিরুদ্ধ যত উদ্ভট ও অযৌক্তিক আইন প্রণয়ন করা হয়েছে তার মধ্যে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ ও বিয়ের বয়স নির্ধারণ অন্যতম। মানবসভ্যতার সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য উপযুক্ত সময়ে বিয়ে সম্পাদিত হওয়ার বিকল্প নেই। বিগত শতাব্দীর শেষার্ধে পাশ্চাত্যের কিছু দেশে এবং শেষের দিকে প্রাচ্যের দেশগুলোতে ব্যাপক অপপ্রচার ও অমূলক জনসচেতনতার মাধ্যমে মানুষের বৈধ ও মৌলিক যৌন অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়। মানবসৃষ্ট এই ভিত্তিহীন আইনকানুনের ফলে ক্রমশ মানুষের বৈধ ও স্বাভাবিক যৌন জীবনের ক্ষেত্র সংকুচিত হয়ে আসছে, পক্ষান্তরে বিবাহোত্তর অবৈধ ও অসংযত যৌনাচারের পরিধি অস্বাভাবিকভাবে প্রসারিত হচ্ছে।
উম্মুল মুমিনিন আয়েশার রা.-এর সঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিয়ের আলোচনা সঙ্গে প্রাসঙ্গিকভাবেই বিয়ের বয়স ও বাল্যবিবাহের মাসআলা চলে আসে। সাধারণ মানুষের মধ্যেও বাল্যবিবাহ নিয়ে বর্তমানে এমন এমন ভুল চিন্তা ও ধারণা পরিলক্ষিত হয় যা আমাদের ঈমানধ্বংসের কারণ হতে পারে।
এ বিষয়ের উপর দুই মলাটের মধ্যে প্রাজ্ঞ আলিমদের রচনা থেকে কয়েকটি রচনা একত্রিত করার চেষ্টা করা হয়েছে। অনুবাদ সংকলনটিতে অভিন্ন বিষয়ের উপর কাছাকাছি ও প্রাসঙ্গিক তিনটি লিখিত বক্তব্য রয়েছে, লেখা তিনটির প্রথমটি শাইখ আহমদ মুসা জিবরিলের We Are Proud of Our Prophet’s Marriage to Aishah ইংরেজি বক্তৃতার অনুবাদ, দ্বিতীয়টি موسوعة البيان আরবি জ্ঞানকোষের রাসুলে কারিম সা.-এর খন্ডের আয়েশার সঙ্গে রাসূলের বিয়ে প্রশ্নের উত্তরের অনুবাদ, আর সর্বশেষটি আল্লামা তাকি উসমানি দা. বা. এর বিখ্যাত উর্দু গ্রন্থ ہماری عائلی مسائل কিতাবটির শেষ প্রবন্ধের সামান্য কিছু অংশের অনুবাদ। আল্লাহ তা’আলা মুসলিম উম্মাহকে সর্বদা সঠিক পথ ও মতের উপর অবিচল রাখুন।
