আয়েশাহ’র বিয়ে ও বাল্যবিবাহ

« <
/ 9
> »

ভূমিকা

আয়েশাহ’র বিয়ে ও বাল্যবিবাহ

শাইখ আহমদ মুসা জিবরিল জ্ঞান, প্রজ্ঞা, নির্ভীকতা এবং স্পষ্টভাষিতায় সমসাময়িক আলেম ও স্কলারদের মধ্যে প্রাচ্যে এবং পাশ্চাত্যে তাঁর মত ব্যক্তিত্বসম্পন্ন মানুষ একেবারেই বিরল। তিনি যখন কোন বিষয়ে আলোচনা করেন বা বক্তব্য প্রদান করেন স্বাভাবিকভাবেই, স্বতঃস্ফূর্তভাবেই এবং শক্তিমত্তার সঙ্গেই তার সেই বক্তব্যে ও আলোচনায় জ্ঞান, প্রজ্ঞা, নির্ভীকতা এবং স্পষ্টভাষিতার একত্র উচ্ছ্বাস ও সিম্ফনির উজ্জ্বল অভিপ্রকাশ ঘটে।

যুক্তরাষ্ট্রে তিনি জন্ম গ্রহণ করেন, তাঁর পিতা শাইখ মুসা জিবরিল রাহিমাহুল্লাহ, যিনি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেই সুবাদে তাঁর শৈশবের বেশ কিছু সময় কাটে মদিনায়। এগারো বছর বয়সে তিনি হিফয সম্পন্ন করেন। নিম্ন মাধ্যমিক শেষ হওয়ার পূর্বেই তিনি বুখারী ও মুসলিম শরিফ মুখস্ত সম্পন্ন করেন। তাঁর কৈশোরের বাকি সময়টুকু যুক্তরাষ্ট্রেই কাটে। পরবর্তীতে তিনিও তার বাবার মতো মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরীয়াহর উপর ডিগ্রী লাভ করেন।

আহমাদ মুসা জিবরিল শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমীনের তত্ত্বাবধানে অধ্যায়ন করেন এবং তার কাছ থেকে তাযকিয়্যাহ লাভ করেন। শাইখ বাকর আবু যাইদের কাছে একান্ত দরসে তিনি শাইখ মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহহাব ও শাইখ আল-ইসলাম ইবনু তাইমিয়্যার কিছু গ্রন্থ অধ্যায়ন করেন। তিনি শাইখ মুহাম্মাদ মুখতার আশ-শিনক্বিতীর অধীনে চার বছর পড়াশুনা করেন। আল্লামা হামদ বিন উকালা আশ-শুয়াইবির অধীনেও তিনি অধ্যায়ন করেন এবং তাযকিয়্যাহ লাভ করেন।

শাইখ মুসা জিবরিল ও শাইখ আহমাদ মুসা জিবরিলের ইলম থেকে উপকৃত হবার জন্য শাইখ বিন বায আমেরিকায় অবস্থানরত সৌদি ছাত্রদের উৎসাহিত করেন। শাইখ আহমাদ মুসা জিবরিল শাইখ বিন বাযের কাছ থেকে তাযকিয়‍্যাহ অর্জন করার সৌভাগ্য অর্জন করেন। তাঁর ব্যাপারে মন্তব্য করার সময় শাইখ বিন বায তাকে “শাইখ, হিসেবে সম্বোধন করেন এবং তিনি আরো বলেন, তিনি “আলিমদের কাছে সুপরিচিত, ও”উত্তম আক্বিদা পোষণকারী।

« <
/ 9
> »