কাটা রাজনীতি’র অনুসারীদের অনেকের ভেতরে অনুশোচনা সৃষ্টি হয় এবং এ বিষয়ে বহু আলোচনা-পর্যালোচনার অভিজ্ঞতা হয়। কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। এই দীর্ঘ রাজনৈতিক আবহে রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতিতে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, তার মেরামত আজও সম্ভব হয়নি। এসবের দায়ও কেউ স্বীকার করেনি; বরং সেই সময়ের সৈনিকদের মধ্যে বিপ্লবী অভিধায় আখ্যায়িত করার প্রবণতা এখনও বিদ্যমান। বামমহলে থেকে হয়ত বলা হবে, সন্ত্রাসী রাজনীতি ও প্রতিক্রিয়াশীল শাসনব্যবস্থার বিপরীতে এই রাজনৈতিক প্রক্রিয়ার বিকল্প ছিল না। সেক্ষেত্রে যে কেউ এই আদলে কার্যক্রম চালিয়ে একই বৈশিষ্ট্য দিলে তাদের নিষেধ করে দেওয়ার উপায় থাকে না।
বাংলাদেশের রাজনীতিতে কমিউনিস্ট ও বামপন্থিদের একটি ভূমিকা আছে। তাদের একটু খাটো করে দেখারও অবকাশ নেই। তবে বামপন্থিদের বিষয়ে তাদের নিজেদেরই মূল্যায়ন হচ্ছে এই যে, কমিউনিস্ট ও বামপন্থিরা বাংলাদেশের মাটি ও মানুষ থেকে দূরে অবস্থান করেন। কথাটির ব্যাপক অর্থ হলো—তারা এ দেশের ইতিহাস, সমাজ-সংস্কৃতি অনুধাবন করার চেষ্টা করেননি কখনো। জাতীয় ইতিহাস, জাতীয় অর্থনীতি, জাতীয় সংস্কৃতি নিয়ে তারা কখনো ভাবেননি। যে সমাজকে বদলাতে হবে তাকে না জানলে তো হয় না; অথচ যুগের পর যুগ তারা সেই পথেই হেঁটেছে। ক্রমাগত বিচ্ছিন্ন হয়েছে, সংকীর্ণতায় ভুগেছে এবং বর্তমানে বৃহত্তর সমাজের সাথে মিলিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। মোটকথা, তারা বহুভাবে নিজেদের খানিকটা ঘিরে রেখেছে। এই অবস্থা থেকে সহসা তারা নিজেদের উত্তরণ ঘটাতে পারবেন—এমনটাও মনে হয় না।
বামপন্থি ঘরানায় কিছু নিজস্ব পরিভাষা চালু আছে, যেগুলোর প্রকৃত অর্থ খুব সীমিতসংখ্যক মানুষই ধারণা রাখে। তারা এসবের সম্পূর্ণ ব্যাখ্যা জানে না। ফলে এত বছরেও সাধারণ মানুষের কাছে কোনো আবেদন সৃষ্টি হয়নি। কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ ছাড়া যেসব মানুষের পক্ষে দাবি বা স্লোগান উচ্চারিত হয়, সেগুলো নিছক কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধি করা আর বড়োজোর মালিকের পকেট কেড়ে কিছু আদায় করে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে বামপন্থিদের একটি কৃতিত্ব হলো—এই আন্দোলনে তারা তরুণদের আকৃষ্ট করতে পেরেছিল। বহু মেধাবী তরুণ এতে শামিল হয়েছে। এখনও এর সঙ্গে সম্পৃক্ত মানুষরা নিজেদের মেধাবী বলে তুষ্ট হতে দেখা যায়। কিন্তু যে তুষ্টি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে না; যে মতবাদের অনুসারীরা ঘৃণা, বৈরী মনোভাব এবং অসম্পূর্ণতার জট থেকে বেরিয়ে আসতে পারে না, তাদের কর্মকাণ্ড বৃহত্তর পর্যায়ে ফল পাবে—সে আশা করা যায়
