লাল রাজনীতি

« <
/ 16
> »

দেশের শ্রমিকশ্রেণিকে ন্যূনতম জীবনমানের নিশ্চয়তা তো দিচ্ছেই, অনেক ক্ষেত্রে দিচ্ছে বিলাসের সুযোগও। ফলে এই শ্রমিকদের আচরণের ক্ষেত্রে দেখা দিয়েছে ভিন্নতা।[1]

সন্ত্রাসবাদ ও চরমপন্থা সম্পর্কে

‘সমাজতান্ত্রিক বিপ্লব’ সাধনের জন্য সন্ত্রাসের ওপর নির্ভরতা যেন পরস্পরের পরিপূরক হয়ে দাঁড়ায়। এই সন্ত্রাসের স্বরূপ কী? সন্ত্রাস বলতে বোঝায় অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ সৃষ্টি করা। রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য নিপীড়ন, হত্যা প্রভৃতি হিংসাত্মক ও ত্রাসজনক কর্ম অবলম্বন করা উচিত—এই মতবাদে বিশ্বাসীদের সন্ত্রাসবাদী বলা হয়। যে সকল ব্যক্তি সন্ত্রাসবাদে আস্থাশীল এবং তদনযায়ী কাজ করে, তাদের বলা হয়ে থাকে সন্ত্রাসবাদী।[2] অতএব, সন্ত্রাসের অর্থ দাঁড়ায় কোনো বিশেষ উদ্দেশ্যে মানুষের মনে ভীতি সৃষ্টি করার প্রচেষ্টা। সন্ত্রাসবাদ হলো রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য হত্যা, অত্যাচার ইত্যাদি কার্যনীতি অবলম্বন। আর সন্ত্রাসবাদী হলো তারা, যারা রাজনৈতিক ক্ষমতালাভের জন্য এই হত্যাকাণ্ড সংগঠনের পক্ষপাতী।

সন্ত্রাসবাদ

সন্ত্রাস শব্দটি বাংলা ‘ত্রাস’ শব্দ উদ্ভূত; যার অর্থ ভয়, ভীতি, শঙ্কা। আর সন্ত্রাস অর্থ হলো—মহাশঙ্কা, কোনো উদ্দেশ্যে মানুষের মনে ভীতি সৃষ্টির প্রচেষ্টা। সন্ত্রাসের সমার্থক শব্দ হিসেবে সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ, বিভীষিকাপন্থী, সহিংস আন্দোলন, উগ্রপন্থা, উগ্রবাদ, চরমপন্থা ইত্যাদি শব্দবন্ধগুলোও ব্যবহৃত হয়। বর্তমানে সন্ত্রাস কোনো বিচ্ছিন্ন কাজ নয়। এটি এখন একটি মতবাদে পরিণত হয়েছে। তাই সন্ত্রাসভিত্তিক মতবাদ ও কর্মকাণ্ডকে বোঝাতে ‘সন্ত্রাসবাদ’ শব্দটি বহুল প্রচলিত।

অভিধানে ‘সন্ত্রাসবাদ’-এর অর্থ লেখা হয়েছে—’রাজনৈতিক ক্ষমতালাভের জন্য হত্যা-অত্যাচার ইত্যাদি কার্য অনুষ্ঠান-নীতি, রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য নিপীড়ন, হত্যা প্রভৃতি হিংসাত্মক ও ত্রাসজনক কর্ম অবলম্বন করা।'[3]

উগ্রবাদ

সাধারণত ‘উগ্রবাদ’ মানে জোর করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ অপরের ওপর চাপিয়ে দেওয়াকে বোঝায়। বিশেষজ্ঞদের মতে—সামাজিক, রাজনৈতিক কিংবা ধর্মীয় চরম বিশ্বাস ধারণ করা, অন্যের মতামত ও বিশ্বাসের স্বাধীনতাকে গুরুত্ব না দেওয়া এবং যেকোনো উপায়ে নিজের মতামত ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে চাওয়ার নামই উগ্রবাদ। উগ্রবাদের সাথে সহিংসতার রয়েছে অবিচ্ছেদ্য যোগসূত্র। বর্তমান সময়ের সকল সহিংসতার সাথে উগ্রবাদের সম্পৃক্ততা সন্দেহাতীত।[4]

চরমপন্থা

চরমপন্থা (Extremism) বিভিন্ন অর্থে প্রকাশিত হতে পারে। কোনো রাজনৈতিক চিন্তার ফলাফল, সম্ভাব্যতা, যৌক্তিকতা, প্রতিক্রিয়া ইত্যাদি নির্বাচারে শেষ সীমায় নিয়ে যাওয়ার প্রবণতা। এ ছাড়াও মুখোমুখি সংঘর্ষে আসা, বিরোধী পক্ষকে খতম করার প্রত্যয়ও চরমপন্থা প্রত্যয়যুক্ত হতে পারে। অপরের

« <
/ 16
> »

  1. প্রাক্তক্ত। ↩
  2. https://educalingo.com/bn/dic-bn/santras.a ↩
  3. মুহাম্মদ মনজুর হোসেন খান : দৈনিক নয়া দিগন্ত, ২৫ সেপ্টেম্বরও, ২০২১। ↩
  4. মনিরুল হক রনি : আজকালের খবর; ২৩ নভেম্বর, ২০২১। ↩