অসাধারণ বাগ্মী পুরুষ। তিনি যে এলাকায় সফর করতেন, সেখানে হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বশ্রেণির মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হতো। দলে দলে শুধু মুসলিমরাই তার আন্দোলনে শরিক হতেন তা নয়; বরং তার সান্নিধ্যে এসে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করতেন।
সৈয়দ আহমদ বেরলভি হজের উদ্দেশ্যে নিজের গ্রাম থেকে রওনা হলে শত শত লোক তার হজ কাফেলায় শরিক হন। হজ সম্পন্ন করার পর তিনি মক্কা-মদিনায় বড়ো বড়ো ইসলামী আলেম ও পণ্ডিত ব্যক্তিদের সান্নিধ্যে ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে ভারতবর্ষে ফিরে আসেন। ফিরে আসার পর তার দুই প্রধান সহযোগী শাহ ইসমাইল ও শাহ আবদুল আজিজের সমন্বয়ে ইসলামী সমাজ কায়েমের আন্দোলনের জন্য এক বিশাল বাহিনী গড়ে তোলেন। এই বাহিনী নিয়ে তিনি বর্তমান পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের নিকট পার্বত্য উপত্যকায় বালাকোট নামক স্থানে ঘাঁটি স্থাপন করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা প্রদান করেন। তার সাথে স্থানীয় পাহাড়ি সর্দারগণও শামিল হন। কিন্তু সেখানকার কিছু লোকের বিশ্বাসঘাতকতার কারণে একপর্যায়ে সংঘটিত যুদ্ধে তার বাহিনীর কয়েকশো লোক শহীদ হন এবং সৈয়দ সাহেব নিজেও শাহাদাতবরণ করেন। ফলে অঙ্কুরেই সেই ইসলামী রাষ্ট্রের বিপর্যয় ঘটে। সেটা ছিল এক দুর্গম এলাকা। সেখানকার পার্বত্য জনগোষ্ঠীর ইসলামের তেমন শিক্ষা ছিল না। তাদের ওপর আস্থা রেখে সেখানে ঘাঁটি স্থাপন করে জিহাদ করার সিদ্ধান্ত নিয়ে নানা মত রয়েছে। কিন্তু এ কথা স্বীকার করতেই হবে যে, সৈয়দ আহমদ শহীদ বেরলভির আন্দোলন উপমহাদেশে মুসলিম জাগরণে এক বড়ো অবদান রেখেছে।
এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য সাইয়েদ আবুল হাসান আলী নদভির লেখা বই যব ঈমান জাগগেয়ি পড়া যেতে পারে; বইটি বাংলায় অনূদিত হয়েছে ঈমান যখন জাগল নামে। তা ছাড়া সৈয়দ আহমদ শহীদের জীবনী ও সংগ্রাম সম্পর্কে লেখা আরও বইও আছে, যার সাহায্য নিয়ে বালাকোটের শহীদদের এই মহান আন্দোলন সম্পর্কে জানা যাবে। আজ উপমহাদেশে যেসব ইসলামী আন্দোলন হচ্ছে, তা মূলত মুজাদ্দিদে আলফেসানি, শাহ ওয়ালিউল্লাহ ও সৈয়দ আহমদ শহীদ রাহি.-এর আন্দোলনেরই ধারাবাহিকতা।
ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
১৮৭৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসকদের সাথে সহযোগিতা করে কিছু দাবিদাওয়া আদায়ের লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও পরবর্তী সময়ে ভারতীয় জনগণের একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয় কংগ্রেস। হিন্দু-মুসলিম নির্বিশেষে জনগণ কংগ্রেসে যোগদান করতে
