বাংলায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না; সব শিল্পকারখানাও গড়ে ওঠে কলকাতা ও তার আশেপাশে।
পূর্ব বাংলার জনগণ খুশি ও আশান্বিত হলেও এই বঙ্গভঙ্গ বা বঙ্গবিভাগ মেনে নিতে পারেনি কলকাতাকেন্দ্রিক হিন্দু অভিজাতশ্রেণি। তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু করে। এই বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের প্রথম কাতারে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের বিরোধিতা করেই তিনি তার বিখ্যাত কবিতা লিখলেন- ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’।
