আদ-দু‘আ

« <
/ 54
> »

النَّظَرِ فِي وَجْهِكَ، وَشَوْقًا إِلَى لِقَائِكَ، مِنْ غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ أَوْ فِتْنَةٍ مُضِلَّةٍ، اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ، وَاجْعَلْنَا مِنَ الْهُدَاةِ الْمُهْتَدِينَ»

বঙ্গানুবাদ: “হে আল্লাহ! আপনার অদৃশ্যের জ্ঞান এবং সৃষ্টির ওপর আপনার অসীম ক্ষমতার উসিলায় আপনার কাছে প্রার্থনা করছি—যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর মনে করেন ততদিন আমাকে জীবিত রাখুন, আর যখন মৃত্যু আমার জন্য শ্রেয় মনে করেন তখন আমার আত্মা কবজ করুন। হে আল্লাহ! নির্জনে ও প্রকাশ্যে আপনার ভয় অর্জন করার তৌফিক চাই। সন্তুষ্টি ও ক্রোধ—উভয় অবস্থায় যেন সত্য কথা বলতে পারি। স্বচ্ছলতা ও দারিদ্র্য—উভয় অবস্থায় যেন পরিমিতিবোধ বজায় রাখতে পারি। ফয়সালার পর আপনার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই। মৃত্যুর পর আরামদায়ক জীবনের স্বাদ চাই। আপনার মহান সত্তার পানে দৃষ্টি দেওয়ার আনন্দ এবং আপনার সাথে সাক্ষাতের ব্যাকুলতা চাই; কোনো ক্ষতিকর বিপদ কিংবা পথভ্রষ্টকারী ফিতনা ছাড়াই। হে আল্লাহ! আমাদের ঈমানের অলংকারে সজ্জিত করুন এবং আমাদের সৎপথের দিশারি ও হেদায়েতপ্রাপ্ত বানান।”

অতঃপর তিনি বললেন, “আমি কি তোমাকে আরও কিছু কথা শিখিয়ে দেব না যা ঘুমানোর সময় পড়তে হয় এবং তা আরও বেশি ফজিলতপূর্ণ?” তুমি যখন বিছানায় যাবে তখন বলো—

«اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الْمُنَزَّلِ، وَنَبِيِّكَ الْمُرْسَلِ، اللَّهُمَّ نَفْسِي خَلَقْتَهَا، لَكَ مَحْيَاهَا، وَلَكَ مَمَاتُهَا، فَإِنْ قَبَضْتَهَا فَارْحَمْهَا، وَإِنْ أَخَّرْتَهَا فَاحْفَظْهَا، بِحِفْظِ الْإِيمَانِ»

বঙ্গানুবাদ: “হে আল্লাহ! আমি নিজেকে আপনার কাছে সঁপে দিলাম, আপনার দিকেই মুখ ফিরালাম, আমার সমস্ত ভার আপনার ওপর ন্যস্ত করলাম এবং আমার সকল বিষয় আপনার কাছে সমর্পণ করলাম। আপনার নাজিলকৃত কিতাবের ওপর এবং আপনার প্রেরিত নবীর ওপর ঈমান আনলাম। হে আল্লাহ! আপনিই আমার প্রাণ সৃষ্টি করেছেন, এর জীবন ও মৃত্যু কেবল আপনারই জন্য। আপনি যদি এর মৃত্যু ঘটান তবে এর ওপর রহম করুন, আর যদি একে দীর্ঘায়ু দান করেন তবে ঈমানের সাথে এর হেফাজত করুন।”

৮৩. মিজানের পাল্লায় ভারী দুটি বাক্য

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম ﷺ ইরশাদ করেছেন:

«كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ»

বঙ্গানুবাদ: “এমন দুটি বাক্য রয়েছে যা উচ্চারণ করা জিহ্বার জন্য অত্যন্ত সহজ,

« <
/ 54
> »