আদ-দু‘আ

« <
/ 54
> »

না, তখন ভোর হওয়ার ভয়ে সে শেষমেশ মহান আল্লাহর কাছে আকুতি জানিয়ে বলল— ‘হে আল্লাহ! আমাকে এই বিপদ থেকে মুক্তি দিন ও নাজাত দিন।’ অমনি তার বাঁধনগুলো ছিঁড়ে গেল এবং সে পালিয়ে গেল। মুমিনদের কাছে বিষয়টি খুব পীড়াদায়ক হলো। তখন জনৈক মুমিনকে স্বপ্নে ওহি (ইলহাম) যোগে জানানো হলো— ‘সে তার দেবতাদের ডেকেছিল কিন্তু তারা সাড়া দেয়নি, অতঃপর সে আমাকে ডেকেছে আর আমি তাকে সাড়া দিয়েছি। আমি সেই বধির ও বোবাদের মতো নই যারা কিছুই বোঝে না।’

৮০. পাপাচারীর উপস্থিতিতে দোয়ার আদব

গালিব আল-কাত্তান (রাহ.) থেকে বর্ণিত: আমি হাসান বসরী (রাহ.)-কে জিজ্ঞেস করলাম, “হে আবু সাঈদ! আমরা মসজিদে উপস্থিত হই অথচ সেখানে মুনাফিক, মদ্যপায়ী ও পাপাচারীরাও থাকে। এমতাবস্থায় আমরা কীভাবে দোয়া করব?” তিনি বললেন:

”তুমি ব্যাপকভবে (সবার জন্য) দোয়া করবে এবং সাধারণের কল্যাণের নিয়ত রাখবে। তুমি তো মূলত একজন সুপারিশকারী। আল্লাহ যদি তোমার চাওয়া পূরণ করেন তবে তো ভালো, অন্যথায় তুমি তোমার দায়িত্ব পালন করলে।”

৮১. বিপদ মুক্তির দোয়া

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত: বিপদ ও দুশ্চিন্তা মুক্তির দোয়া হলো—

«اللَّهُمَّ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْأَلُكَ الْفَضْلَ وَالرَّحْمَةَ، أَنْتَ وَلِيُّهُمَا، لَا يَلِيهِمَا غَيْرُكَ، رَبِّ ظَلَمْتُ نَفْسِي فَعَافِنِي»

বঙ্গানুবাদ: “হে আল্লাহ! আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমত প্রার্থনা করছি; আপনিই এ দুটির মালিক এবং আপনি ছাড়া আর কেউ এর অধিকারী নয়। হে আমার প্রতিপালক! আমি নিজের ওপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা ও নিরাপত্তা দান করুন।”

৮২. আম্মার ইবনে ইয়াসির (রা.)-এর অনন্য ও গভীর প্রার্থনা

আতা ইবনুস সাইব (রাহ.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন: আমি আম্মার ইবনে ইয়াসির (রা.)-এর কাছে ছিলাম। তিনি তাঁর নামাজে একটি চমৎকার দোয়া পড়তেন। এক ব্যক্তি তাঁকে সেই দোয়াটি শিখিয়ে দিতে বললে তিনি তাকে বাড়িতে আসতে বললেন। বাড়িতে যাওয়ার পর আম্মার (রা.) তাকে বললেন, তুমি বলো—

«اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَاقْبِضْنِي إِذَا عَلِمْتَ أَنَّ الْوَفَاةَ خَيْرٌ لِي، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْخَشْيَةَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَكَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَالْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ، وَبَرَدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأَلُكَ لَذَّةَ

« <
/ 54
> »