বিশেষ নামটি (ইসমে আজম) আল্লাহ আজ আমাকে শিখিয়ে দিয়েছেন, যা দিয়ে তিনি দোয়া করেছিলেন।’
শুনে আমি নিজেকে সামলাতে না পেরে পরম আবেগে রাসুলুল্লাহ ﷺ-কে জড়িয়ে ধরলাম এবং বললাম, ‘হে আল্লাহর রাসুল! আমাকে সেটি শিখিয়ে দিন!’ রাসুলুল্লাহ ﷺ তিনবার বললেন, ‘না আয়েশা, এটি তোমাকে শেখানো ঠিক হবে না।’
রাসুলুল্লাহ ﷺ শেখাতে রাজি না হওয়ায় আমি উঠে গিয়ে অজু করলাম এবং মসজিদে গিয়ে (নামাজের পর) এভাবে প্রার্থনা করতে লাগলাম—
أَدْعُوكَ اللَّهُمَّ، وَأَدْعُوكَ الرَّحْمَنَ، وَأَدْعُوكَ الْبَرَّ الرَّحِيمَ، وَأَسْأَلُكَ بِأَسْمَائِكَ الْحُسْنَى كُلِّهَا، مَا عَلِمْتُ مِنْهَا وَمَا لَمْ أَعْلَمْ، أَنْ تَغْفِرَ لِي
বঙ্গানুবাদ: ‘হে আল্লাহ! আমি আপনাকে ডাকছি আপনার মহান নাম ‘আল্লাহ’ বলে, আপনাকে ডাকছি ‘আর-রাহমান’ (পরম করুণাময়) বলে, আপনাকে ডাকছি ‘আল-বার্রুর রাহিম’ (কল্যাণময় ও অসীম দয়ালু) বলে। আমি আপনার কাছে আপনার সেই সকল সুন্দর নামের উসিলায় প্রার্থনা করছি—যা আমি জানি এবং যা আমি জানি না—আপনি যেন আমাকে ক্ষমা করে দেন।’
আমার এই দোয়া শুনে রাসুলুল্লাহ ﷺ (সন্তোষ প্রকাশ করে) তিনবার বললেন, ‘আয়েশা! তুমি ঠিক পথটিই খুঁজে পেয়েছ’।”
৬. দুঃখ ও দুশ্চিন্তা মুক্তির মহৌষধ
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত: রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, “তোমাদের মধ্যে কেউ যখন কোনো কঠিন দুশ্চিন্তা বা গভীর বিষণ্ণতায় আক্রান্ত হবে, সে যেন এই দোয়াটি পড়ে:
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ، وَفِي قَبْضَتِكَ، نَاصِيَتِي فِي يَدَيْكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي وَنُورَ صَدْرِي وَجِلَاءَ حُزْنِي وَذَهَابَ هَمِّي
বঙ্গানুবাদ: ‘হে আল্লাহ! আমি আপনার এক নগণ্য বান্দা, আপনার এক দাসের পুত্র এবং আপনার এক দাসীর সন্তান। আমার অস্তিত্ব আপনারই কবজায়, আমার ভাগ্য আপনারই হাতে। আমার ওপর আপনার দেওয়া ফয়সালাই কার্যকর হয় এবং আমার ব্যাপারে আপনার বিচার অত্যন্ত ন্যায়নিষ্ঠ।
আমি আপনার কাছে আপনার সেই প্রতিটি নামের উসিলায় প্রার্থনা করছি—যে নামগুলো আপনি নিজে গ্রহণ করেছেন, অথবা আপনার কিতাবে নাজিল করেছেন, কিংবা আপনার সৃষ্টির কাউকে শিখিয়েছেন অথবা যা আপনি আপনার অদৃশ্য জ্ঞানের ভাণ্ডারে একান্ত নিজের করে রেখেছেন—আপনি কুরআনকে করে দিন আমার হৃদয়ের বসন্ত, আমার বক্ষদেশের
