আদ-দু‘আ

« <
/ 54
> »

দেন। আপনিই আর্তের ডাকে সাড়া দেন, বিপদ দূর করেন, রোগীকে আরোগ্য দান করেন এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। আপনিই পাপ মার্জনা করেন এবং তওবা কবুল করেন। আপনার অফুরন্ত নেয়ামতের বদলা দেওয়ার সাধ্য কারো নেই এবং কোনো বর্ণনাকারীর বর্ণনা দিয়ে আপনার অনুগ্রহের সীমা সংখ্যা করা সম্ভব নয়।”

৭০. ওমর ইবনে আবদুল আজিজ (রাহ.)-এর বিনম্র তওবা

ওমর ইবনে আবদুল আজিজ (রাহ.) থেকে বর্ণিত: তিনি মহান আল্লাহর দরবারে অত্যন্ত কাতর হয়ে এই দোয়াটি পাঠ করতেন—

اللَّهُمَّ هَذَا مَكَانُ الْمُسْتَغِيثِ الْمُسْتَجِيرِ، مَكَانُ الْبَائِسِ الْفَقِيرِ، مَكَانُ الْهَالِكِ الْغَرِيقِ، مَكَانُ الْخَائِفِ الْوَجَلِ، مَكَانُ مَنْ يَبُوءُ بِالْخَطِيئَةِ، وَيَعْتَرِفُ بِذَنْبِهِ، وَيَتُوبُ إِلَى رَبِّهِ، اللَّهُمَّ إِنَّكَ تَرَى مَكَانِي، وَتَسْمَعُ كَلَامِي، وَتَسْمَعُ سِرِّي وَعَلَانِيَتِي، وَلَا يَخْفَى عَلَيْكَ شَيْءٌ مِنْ أَمْرِي، فَأَسْأَلُكَ، فَإِنَّكَ تَلِي التَّدْبِيرَ، وَتُمْضِي الْمَقَادِيرَ، سِوَاكَ مَنْ ظَلَمَ وَاعْتَرَفَ وَأَسَاءَ وَاقْتَرَفَ، أَنْ تَغْفِرَ لِي جَمِيعَ مَا مَضَى فِي عِلْمِكَ مِنْ ذُنُوبِي، وَمَا شَهِدَتْ عَلَيْهِ حَفَظَتُكَ، وَيَقَظَةُ مَلَائِكَتِكَ، وَأَنْ تَجَاوَزَ عَنْ سَيِّئَاتِي فِي أَصْحَابِ الْجَنَّةِ، وَعْدَ الصِّدْقِ الَّذِي كَانُوا يُوعَدُونَ

বঙ্গানুবাদ: “হে আল্লাহ! এই সেই জায়গা যেখানে একজন আর্ত-সাহায্যপ্রার্থী ও আশ্রয়প্রার্থী দাঁড়িয়ে আছে; এ এক রিক্ত-নিঃস্ব ভিখারির অবস্থান; এ এক ধ্বংসপ্রায় নিমজ্জমান মানুষের ঠাঁই। এটি সেই ব্যক্তির জায়গা যে ভীত-সন্ত্রস্ত, যে নিজের পাপের বোঝা বয়ে বেড়াচ্ছে, নিজের অপরাধ স্বীকার করছে এবং আপন রবের কাছে তওবা করছে।

হে আল্লাহ! আপনি আমার অবস্থান দেখছেন, আমার কথা শুনছেন এবং আমার গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন। আমার কোনো কিছুই আপনার কাছে গোপন নেই। হে নিখিল বিশ্বের পরিচালক! আপনিই সব ফয়সালা করেন এবং আপনার হাতেই সব ভাগ্য নির্ধারিত হয়। আমি আপনার কাছে প্রার্থনা করছি—আমি তো সেই ব্যক্তি যে নিজের ওপর জুলুম করেছে, অপরাধ স্বীকার করেছে এবং পাপাচারে লিপ্ত হয়েছে—আপনি আমার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিন যা আপনার জ্ঞানে রয়েছে এবং যা আপনার পাহারাদার ফেরেশতারা লিখে রেখেছে। জান্নাতবাসীদের সাথে আমার ভুলত্রুটিগুলো ক্ষমা করে দিন সেই সত্য প্রতিশ্রুতির উসিলায়, যা তাদের দেওয়া হয়েছে।”

৭১. সাঈদ ইবনে মুসাইয়্যিব (রাহ.) ও এক অলৌকিক নির্দেশ

সাঈদ ইবনে মুসাইয়্যিব (রাহ.) থেকে বর্ণিত: তিনি বলেন, “একবার আমি মসজিদে প্রবেশ করলাম এই ভেবে যে ভোর হয়ে গেছে। কিন্তু ভেতরে গিয়ে দেখি রাত

« <
/ 54
> »