তুহফাতুল আরূস

« <
/ 351
> »

কারো ঘুম বেশি লাগে, কেউ কম খায়, কেউ বেশি কথা বলে; যৌন আকাঙ্ক্ষাও ঠিক তেমনই একেকজনের ক্ষেত্রে একেক রকম। আমরা দেখি, কোনো নারীর স্বভাবজাতভাবেই তীব্র ও নিরবচ্ছিন্ন যৌন আকাঙ্ক্ষা থাকে, আবার অন্য কারো ক্ষেত্রে মাসে হয়তো মাত্র কয়েকবার তাঁর এই আকাঙ্ক্ষা জাগে।

দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর এই চাহিদার মধ্যে মিল থাকা জরুরি। যদি কোনো স্বল্প-আকাঙ্ক্ষী নারীর সাথে অধিক-আকাঙ্ক্ষী পুরুষের বিয়ে হয়, তবে সেখানে সমস্যার সৃষ্টি হয়। তখন স্বামী প্রথমেই অভিযোগ তোলেন যে, তাঁর স্ত্রী যৌন শীতলতায় ভুগছেন। অথচ বাস্তবতা হলো, তাঁদের চাহিদার স্তরে ভিন্নতা রয়েছে মাত্র।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো— পুরুষের উত্তেজনা খুব দ্রুত ঘটে এবং যেসব কারণে পুরুষ উত্তেজিত হয়, নারীর ক্ষেত্রে তা ভিন্ন হতে পারে। যেমন— একজন পুরুষ হয়তো কোনো নগ্ন নারী দেখলে দ্রুত উত্তেজিত হয়ে পড়েন, কিন্তু একজন নারী নগ্ন পুরুষ দেখলে উল্টো ঘেন্না বোধ করতে পারেন। ফলে অনেক সময় স্বামী তীব্র আকাঙ্ক্ষা বোধ করেন কিন্তু স্ত্রীর মধ্যে তেমন কোনো অনুভূতিই জাগে না; কারণ তাঁকে উদ্দীপ্ত করার মতো পরিবেশ বা আচরণ সেখানে ছিল না। অথচ স্বামী তড়িঘড়ি করে রায় দিয়ে বসেন যে— ‘আমার স্ত্রী যৌন শীতলতায় আক্রান্ত’।

প্রশ্নকারিণী: ডাক্তার সাহেব, আপনার বৈজ্ঞানিক অভিজ্ঞতা থেকে বলুন— পুরুষের কোন গুণগুলো নারীকে সবচেয়ে বেশি আকৃষ্ট বা উদ্দীপ্ত করে?

ডাক্তার: একজন নারী যখন পূর্ণ বয়সে উপনীত হন, তখন পুরুষের প্রকৃত পৌরুষদীপ্ত গুণাবলিই তাঁকে বেশি টানে। যেমন— সাহস, বীরত্ব, শ্রেষ্ঠত্ব, উদারতা এবং একটি স্বতন্ত্র ও আকর্ষণীয় ব্যক্তিত্ব।

প্রশ্নকারিণী: ডাক্তার সাহেব, একটি আজব ঘটনা জানি। জনৈক প্রতিভাধর ব্যক্তি—যার মধ্যে এই সব গুণই বিদ্যমান ছিল—তার স্ত্রী কেবল নিজের গাড়ির চালককে বিয়ে করার জন্য স্বামীর কাছে তালাক চেয়েছিলেন!

ডাক্তার: বিস্তারিত না জেনেও আমি নিশ্চিতভাবে বলতে পারি— এর মূল কারণ হতে পারে ওই স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি সম্মান ও মর্যাদাবোধের অভাব। হয়তো তিনি স্ত্রীকে মারধর করতেন কিংবা অবজ্ঞা করতেন। স্বামী যদি এমন আচরণ করেন, তবে স্ত্রী তাঁকে সহ্য করতে পারেন না। অন্যদিকে, সেই ড্রাইভার যদি তাঁকে সম্মান করে, তাঁর প্রতিটি কথা শোনে এবং ব্যবহারের মাধ্যমে নিজের ভদ্রতা ও মহানুভবতা প্রকাশ করে, তবে তাঁর প্রতি নারীর আকৃষ্ট হওয়া মোটেও অদ্ভুত নয়। স্বামীর অবজ্ঞা ও তুচ্ছজ্ঞান

« <
/ 351
> »