কুরআনে বর্ণিত নবীদের জীবনী

« <
/ 118
> »

অপরিচিত, তাঁদেরকে সম্মান করা এবং উত্তম খাবার পরিবেশন করা নবিদের বিশেষ গুণ।

বিনয় ও ত্বরিত সেবা: ইবরাহীম (সা.) নিজেই মেহমানদের সেবা করেছেন এবং ত্বরিত (দ্রুত) খাবার নিয়ে এসেছেন, যা আমাদের জন্য শিক্ষা।

আল্লাহর কুদরত: বৃদ্ধ বয়সেও সন্তান দান করা আল্লাহর জন্য সহজ। মানুষের সাধ্য যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখান থেকেই শুরু হয়।

ভদ্রতা ও সালাম: আগন্তুকদের সাথে প্রথম কথা সালামের মাধ্যমে শুরু করা এবং সালামের উত্তর দেওয়া ইসলামের অন্যতম শিষ্টাচার।

পারিবারিক সম্পৃক্ততা: ইবরাহীম (সা.) মেহমানদারির কাজে তাঁর স্ত্রীকে (আহলিহি) সম্পৃক্ত করেছিলেন, যা নেক কাজে স্বামী-স্ত্রীর পারস্পরিক সহযোগিতার প্রমাণ।

অধ্যায়- ৭: ইবরাহীম (সা.) এর মূর্তি ভাঙ্গার ঘটনা

ইবরাহীম (সা.) তাঁর কওমকে বারবার তাওহীদের দাওয়াত দিলেও তারা তাঁদের পিতৃপুরুষের দোহাই দিয়ে মূর্তিপূজায় অনড় থাকে। তখন তিনি মনে মনে এক পরিকল্পনা করেন যেন তারা বুঝতে পারে যে এই মূর্তিগুলো নিজেদের রক্ষা করার ক্ষমতাও রাখে না। একদিন যখন কওমের লোকেরা এক বাৎসরিক উৎসবে শহরের বাইরে চলে যায়, তখন ইবরাহীম (সা.) অসুস্থতার ওজর দেখিয়ে শহরে রয়ে যান। নির্জনতার সুযোগে তিনি তাঁদের উপাসনালয়ে প্রবেশ করেন এবং বড় মূর্তিটি ছাড়া বাকি সবগুলোকে ভেঙে চুরমার করে দেন। এই সাহসী পদক্ষেপের উদ্দেশ্য ছিল মানুষের বিবেককে জাগ্রত করা।

মূর্তিদের প্রতি উপহাস ও মূর্তি ভাঙার পদক্ষেপ

উপাসনালয়ে ঢুকে ইবরাহীম (সা.) মূর্তিদের সামনে রাখা খাবারের দিকে তাকিয়ে তাঁদের তুচ্ছজ্ঞান করলেন।

فَرَاغَ إِلَىٰ آلِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ। مَا لَكُمْ لَا تَنطِقُونَ। فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا بِالْيَمِينِ

“অতঃপর সে তাঁদের উপাস্যদের কাছে চুপিচুপি গেল এবং বলল—‘তোমরা কি খাচ্ছো না? তোমাদের কী হলো যে, তোমরা কথা বলছো না?’ তারপর সে তাঁদের ওপর ডান হাত দিয়ে প্রবল আঘাত করল।” [সূরাহ আস-সাফফাত: ৯১-৯৩]

বড় মূর্তিটিকে অক্ষত রাখা

তিনি কেবল বড় মূর্তিটিকে ভেঙে ফেলেননি, যাতে লোকেরা ফিরে এসে তাকে জিজ্ঞাসা করতে পারে।

فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَّهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ

“অতঃপর সে বড় মূর্তিটি ছাড়া বাকি সবগুলোকে চূর্ণবিচূর্ণ করে দিল, যেন তারা তার (বড় মূর্তির) দিকে ফিরে আসে।” [সূরাহ আল-আম্বিয়া: ৫৮]

ইবরাহীম (সা.)-এর জেরা ও তাঁর উত্তর

উৎসব শেষে ফিরে এসে মূর্তিদের করুণ দশা দেখে তারা ইবরাহীম (সা.)-কে পাকড়াও করল।

قَالُوا أَأَنتَ فَعَلْتَ هَٰذَا بِآلِهَتِنَا يَا إِبْرَاهِيمُ। قَالَ بَلْ

« <
/ 118
> »