কুরআনে বর্ণিত নবীদের জীবনী

« <
/ 118
> »

সৃষ্টি ও নূহ (আ.)-এর উত্তরসূরি

হূদ (আ.) তাঁদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে, নূহ (আ.)-এর কওমের পর আল্লাহ তাঁদেরকেই পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন।

وَاذْكُرُوا إِذْ جَعَلَكُمْ خُلَفَاءَ مِن بَعْدِ قَوْمِ نُوحٍ وَزَادَكُمْ فِي الْخَلْقِ بَسْطَةً

“আর তোমরা স্মরণ করো—যখন তিনি তোমাদেরকে নূহ এর কওমের পর খলীফা (প্রতিনিধি) বানালেন এবং তোমাদের দৈহিক গঠন ও শক্তিতে প্রাচুর্য দান করলেন।” [সূরাহ আল-আ‘রাফ: ৬৯]

অধ্যায়ের শিক্ষা:

শক্তির উৎস আল্লাহ: মানুষের শক্তি ও মেধা আল্লাহর দান। এই শক্তিকে আল্লাহর অবাধ্যতায় ব্যবহার করা ধ্বংসের মূল কারণ।

বিলাসিতার কুফল: নিছক লোকদেখানো ও অহংকার প্রদর্শনের জন্য সম্পদের অপচয় এবং বিশাল অট্টালিকা নির্মাণ করা মুমিনের বৈশিষ্ট্য নয়।

পূর্ববর্তীদের ইতিহাস থেকে শিক্ষা: নূহ (আ.)-এর জাতির ধ্বংসের পর আ‘দ জাতির আসা এবং পুনরায় একই ভুল করা প্রমাণ করে যে, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে খুব কমই আগ্রহী হয়।

সত্যের প্রতি হঠকারিতা: আ‘দ জাতি তাদের শারীরিক শক্তিকে এতটাই বড় মনে করেছিল যে, তারা আসমানী শক্তির (আল্লাহর আযাব) কথা ভুলে গিয়েছিল।

দাওয়াতের ভাষা: হূদ (আ.) অত্যন্ত দরদী ভাষায় তাঁদেরকে ‘হে আমার কওম’ বলে ডেকেছিলেন, যা দাঈদের জন্য একটি বড় শিক্ষা।

অধ্যায়- ১: আদ জাতির পরিচয়

নূহ (সা.)-এর মহাপ্লাবনের পর পৃথিবীতে যে জাতিগুলো পুনরায় শক্তিমত্তা ও প্রতিপত্তি অর্জন করেছিল, তাদের মধ্যে ‘আদ’ (আদ-এ-উলা) ছিল অন্যতম। তারা বর্তমান ইয়ামেন ও ওমানের মধ্যবর্তী ‘আহক্বাফ’ নামক বালুকাময় মরু অঞ্চলে বসবাস করত। আল্লাহ তা‘আলা তাঁদেরকে অভাবনীয় শারীরিক শক্তি, দীর্ঘ আয়ু এবং স্থাপত্যশৈলীতে বিশেষ পারদর্শিতা দান করেছিলেন। কিন্তু এই পার্থিব শক্তি ও প্রাচুর্য তাঁদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ করার পরিবর্তে চরম অহংকারী করে তোলে। তারা নূহ (সা.)-এর পরবর্তী প্রথম জাতি যারা পৃথিবীতে পুনরায় মূর্তিপূজা ও শিরকের সূচনা করে।

আহক্বাফ অঞ্চলে বসবাস

আদ জাতি মূলত মরুভূমির বালুময় পাহাড়বেষ্টিত অঞ্চলে বসবাস করত।

وَاذْكُرْ أَخَا عَادٍ إِذْ أَنذَرَ قَوْمَهُ بِالْأَحْقَافِ

“আর আদ জাতির ভাইয়ের (হূদের) কথা স্মরণ করো, যখন সে আহক্বাফে (বালুকাময় পাহাড়ে) তার কওমকে সতর্ক করেছিল।” [সূরাহ আল-আহক্বাফ: ২১]

নূহ (সা.)-এর পরবর্তী প্রতিনিধি

আদ জাতি ছিল নূহ (সা.)-এর মহাপ্লাবন থেকে মুক্তি পাওয়া মুমিনদেরই বংশধর, যাদেরকে আল্লাহ পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলেন।

وَاذْكُرُوا إِذْ جَعَلكُمْ خُلَفَاءَ مِن بَعْدِ قَوْمِ نُوحٍ وَزَادَكُمْ فِي الْخَلْقِ بَصْطَةً

“আর তোমরা স্মরণ

« <
/ 118
> »