জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

বিশ জন ছিল মহিলা। বিশৃংখল অবস্থার সুযোগে বিভ্রান্ত কিছু বন্দী করে বসলো জঘন্যতম ঘটনা। মহিলা ওয়ার্ড থেকে বন্দীদের ধরে এনে শুরু হলো ধর্ষণ। শোনা যায়, এই পালাক্রমিক ধর্ষণে চারজন মহিলা কয়েদি মৃত্যুবরণ করে। কোনভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। স্থানীয় সিভিল প্রশাসন ব্যর্থ। মন্ত্রীর পর মন্ত্রী এলো। স্বরাষ্ট্রমন্ত্রী এলেন। শেষে স্বয়ং রাষ্ট্রপতি এলেন। তারপরও কাজ হলো না। অবশেষে সরকার পোড়ামাটি নীতি অবলম্বন করে গুলি চালালো। এই বিদ্রোহে প্রায় ৪০০ বন্দীর মৃত্যু ঘটে। পঙ্গুত্ব-বরণ করে বেঁচে আছেন অনেকেই। কারারক্ষী দেলোয়ারের মতে, এই চরম বিদ্রোহের পরই জেলখানাগুলো নিষিদ্ধ পল্লী থেকে সমাজের সরল রেখায় আসতে শুরু করে। ‘৯০-এর আন্দোলনের পর তো ঢাকা কারাগারে বন্দীরা বিকল্প প্রশাসনই গড়ে তুলেছিল।

অবিভক্ত পাকিস্তানে, ঢাকা কেন্দ্রীয় কারা ইতিহাসের অনেকটুকু জুড়েই শেখ মুজিবের অবস্থান। বন্দীদের মধ্যে আজতক শেখ মুজিবকে নিয়ে কত যে কল্পকাহিনী চালু আছে তার শেষ নেই। শেখ মুজিবের সহবন্দীদের স্মৃতিচারণ থেকে এটা স্পষ্ট যে, ভারত বিভক্তি থেকে হাল নাগাদ পর্যন্ত শেখ মুজিবই ছিল ঢাকা জেলে সবচেয়ে ক্ষমতাধর বন্দী। বন্দী ও প্রশাসন দু’য়ের উপরই ছিল শেখ মুজিবের ব্যাপক প্রভাব। বিদ্রোহ, আন্দোলন ও জীবন বিসর্জন দিয়ে অন্যরা যা আদায় করতে পারতো, শেখ মুজিব শান্তিপূর্ণ সংগ্রাম ও অনুরোধ করেই তার চেয়ে অনেক বেশি সুবিধা নিতে পারতেন। আমার কাছে জেল ইতিহাসে শেখ মুজিবের এই অবস্থানটা বড় বেশি ironical মনে হয়েছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠা পরিণত রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিব নিজে জেল খেটেছেন, জেলের দুর্গতিকে মর্মে মর্মে অনুধাবন করেছেন, দুর্ভাগা বন্দীদের জীবনমান উন্নয়নের জন্য বিপ্লব করেছেন, সফলও হয়েছেন। অথচ নিয়তির কি নির্মম পরিহাস, নিজে ক্ষমতার মসনদে বসে, জেল জীবনের সোনালী অতীতকে বেমালুম ভুলে গিয়ে পরিণত হলেন স্বৈরশাসকে। মুজিব আমলে আমাদের কারাগারগুলো যেমন চলেছে তার একটি সুনিপুণ খতিয়ান পাওয়া যেতে পারে স্ট্যালিন সরকার সম্পাদিত রাজনীতিকদের কারা জীবন থেকে। মুজিবীয় আদর্শের সাথে ভিন্নমত পোষণ করেছেন অথচ শ্রীঘর মাড়ান নাই এমন ঘটনা বিরল। বর্ষীয়ান নেতা অলি আহাদ বলেছেন, ‘৪৮ থেকে ১৬ দফা কারাগারে গিয়েছি। কিন্তু ‘৭৪-৭৫ সালের মতো দুঃসহ দৈহিক ও মানসিক কষ্ট আর কখনো পাইনি। ক্ষমতা মানুষকে কতটা অমানুষ করতে পারে শেখ মুজিব তার জ্বলন্ত প্রমাণ।’ কথিত আছে, শেখ মুজিবকে জেলে

« <
/ 81
> »