সুযোগ নিয়ে। শুনেছি এরপর থেকে জুম্মার জামাত বন্ধ করে দেয়া হয়। আমার দ্বিতীয় কারাবাসের সময় দেখেছি মেন্টাল এরিয়ায় ছোটখাট একটা জামাত হয়। তবে কর্তৃপক্ষ খুব একটা ভাল চোখে দেখে না। আল মারকাজুল ইসলামের চেয়ারম্যান শহীদুল ইসলাম ও তাঁর সহকর্মী বন্দীদের প্রভাবে হঠাৎ করে ব্যাপক বন্দী নামাজ কালামের দিকে ঝোঁকে পড়ে। শুক্রবার দিন জুম্মার জামাতে আসতে বারণ করে দেন। ঢাকা শহরকে বলা হয়ে থাকে মসজিদের নগরী। হজ্বের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্মেলন হয় টঙ্গীর বিশ্ব ইজতেমায়। অথচ সেই ঢাকার বুকে এই জেলখানাতে নামাজের কেন ব্যবস্থা রাখা হয় নাই তা কর্তৃপক্ষই ভাল জানেন। মেন্টাল এরিয়ায় মসজিদ নামে যে ঘরটুকুর অস্তিত্ব আছে, তা পরিহাসমাত্র। সাত-আট বর্গগজ আধ-ভাঙ্গা শান বাঁধানো জায়গা।
ইমামের মেম্বরের সামনে খানিকটা ভাঙা বেড়া ও জরাজীর্ণ টালির চৌচালা। কর্তৃপক্ষ একটুখানি সদয় হলে নিরাপত্তার প্রশ্ন নিশ্চিত করেও ধর্মকর্মের খানিকটা সুব্যবস্থা করতে পারেন। যদিও জেলবাবুদের এটা অলাভজনক খাত, তথাপি বন্দীদশায় দুর্ভাগ্য জীবগুলোর ধর্মকর্মের মধ্য দিয়ে সময় কাটানোর একটা ভাল উপায় হতো। নিরবচ্ছিন্ন জীবনে ফিরে আসার জন্য ধর্ম একটা ভাল পথ হতে পারতো। ধার্মিক মাত্রই সজ্জন, এমন বলছি না। তবে ধর্মবোধ যখন একটা মতবাদ এবং সমাজে তার অস্তিত্বও সার্বক্ষণিক, অবদান অদৃশ্য, তাই এই অদৃশ্যের পিছুটানে বন্দীদের সময় ক্ষেপণের একটা ভাল পথ হয়, প্রাপ্তিও হয় পরকালের।
১৯৫০-এর রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ডটি জেলবিদ্রোহের ইতিহাসের ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত হয়ে আসছে। খাপড়া ওয়ার্ড ট্র্যাজেডীর নরহত্যা থেকে প্রাণে বেঁচে থাকা পিরোজপুরের বানারী পাড়ার বাম নেতা আব্দুস শহীদকে বহুবার দেখেছি বাংলা একাডেমী চত্বরে। তখন কমিউনিষ্ট নেতাদের ভীড়ে রাজশাহী জেলখানা গিজ গিজ করছে। দাবি-দাওয়া নিয়ে বেশ কদিন ধরে আন্দোলন সংগ্রাম চলছিল। পরবর্তী কৌশল নির্ধারণের জন্য বিপ্লবীরা সকাল সকাল আলোচনায় বসলো। হঠাৎ সদলবলে উপস্থিত হলেন জেল সুপার মিঃ বিল। ইতিহাস থেকে জানা যায়, কমরেড আব্দুল হক মিঃ বিলের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন, ওখান থেকেই আক্রমণের সূত্রপাত। এমন কথাও বলা হয়ে থাকে যে, পিছন থেকে কেউ একজন মিঃ বিলকে গালি দেয়ার কারণেই ঘটনার সূত্রপাত ঘটে। বাহানা যাই হোক না কেন, একটা কথা ভারী পরিষ্কার যে, বিল প্রস্তুতি নিয়েই এসেছিলেন। আক্রমণের কার্যকারণ তিনি তৈরি করেই নিতেন। আগুনঝরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ উদভ্রান্ত বিল
