জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

কাহিনীর উল্লেখ আছে। নাম কসিম উদ্দিন। লাইফ সাজার আসামী। পাঁচ বছরের সশ্রম দণ্ড নিয়ে জেলে ঢুকেছিল। কামপাশ ছিল বাগানে। কোন এক ঘটনাকে কেন্দ্র করে বাগান পরিচর্যার সময় কোদালের এক কোপে আরেক সহবন্দী বাগানীর মস্তক বিচ্ছিন্ন করে দেয়। এই খুনের মামলায় সাজা হয়েছে যাবজ্জীবন। কি কারণে এই খুন হলো সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচনা পাগলা ঘন্টি নিয়ে।

হঠাৎ একদিন পুরো জেল জুড়ে মিয়াসাবদের বাঁশির হুইসেল। বেজে উঠলো পাগলা ঘন্টি। খবর হলো কসিম উদ্দিন গলায় গামছা জড়ায়ে ফাঁস নিয়েছে। কর্তৃপক্ষের ছোটবড় সকল বাবু হাজির হলেন। গারদ খুলে কারারক্ষীরা সাততাড়াতাড়ি ফাঁসির রশি থেকে নামিয়ে আনলো কসিমউদ্দিনকে। সেকি! কসিমউদ্দিনের চোখে মুখে স্বাচ্ছন্দ্যের হাসি। রাগান্বিত জেলারের জেরার উত্তরে কসিম উদ্দিন বললো, ‘দেখলাম, আমি আত্মহত্যা করতে চাইলে আপনারা কি করেন।’ শাস্তিস্বরূপ কসিম উদ্দীনকে বন্দী করে রাখা হলো পানিশমেন্ট সেলে। তারও কিছুদিন পরে ঘটনা। সুপার ফাইলের দিন। সকাল সকাল সবকিছু ধুয়ে মুছে তকতকা ঝকঝকা। সুপার মহোদয়ের আগমনী ঘন্টা বাজতেই চারিদিকে পিনপতন নীরবতা। হঠাৎ চারিদিকে হুইসেলের শব্দ। যথারীতি পাগলা ঘন্টি। খবর এলো, কসিম উদ্দিন হেক্সো ব্লেড দিয়ে গ্রিল কেটে এস্কেপ করার চেষ্টা করছে। শত-শত রক্ষীসহ জেল সুপার হাজির হলেন কসিম উদ্দিনের সেলের সামনে। সুপারের বিস্ময়, লোহা কাটার করাত এলো কিভাবে। ভয়ংকর মূর্তিতে, চড়াগলায় জেল সুপার বললেন, এই তুই করাত পেলি কোথায়? আবারও কসিমউদ্দিনের স্বভাবসুলভসহজ, ‘আপনার মতো লোক যে জেলের সুপার সেই জেলে করাত যোগাড় করা ডাল-ভাত।’

মাহবুবুল হক নানু বরিশালের ঐতিহ্যবাহী বি.এম. কলেজের ভি.পি। আওয়ামী নির্যাতনের জ্বালা সইতে না পেরে ঢাকা কেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় হয়েছে মাত্র। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বরিশাল জেলের দুঃসহ স্মৃতি বিস্মৃত না হতেই আমার সহবন্দী হিসাবে জায়গা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারাগারের অলস দিনগুলিতে ধর্মকর্ম নিয়েই ওর সময় কেটেছে বেশি। বি.এন.পি ক্ষমতায় থাকাকালে ১৯৯৫ এর পহেলা জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে এক বক্তৃতায় বলেছিল, ‘ম্যাডাম আমরা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ নয়, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাই’। সেই থেকে ওর কপাল পুড়েছে। বেচারি ঘর ছাড়া হয়ে ঢাকা এল বটে, আওয়ামী দুঃশাসন ওর পিছু ছাড়ল না কিছুতেই। শেখ হাসিনার ক্ষমতার প্রথম বছর। নানু তখন

« <
/ 81
> »