জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

সাধারণভাবেই একটা প্রশ্ন পাঠকের সামনে এসে দাঁড়ায় যে, একজন কয়েদি কেন জল্লাদের নিষ্ঠুর কাজটি করবেন। আগেও বলেছি, কয়েদিরা জেলের ভিতর শাস্তি রেওয়াতের বিষয়টিকে পবিত্র জ্ঞান করে মেনে থাকে। একটি ফাঁসির জন্য এক মাসের শাস্তি মওকুফের বিধান রয়েছে। কাজেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের কাছে জল্লাদের নির্মম কাজটির চাইতে শাস্তি মওকুফের বিষয়টি অনেক বড়। মনুষত্ব ও মানবতার জায়গা বোধ হয় জেলখানা নয়। এরকম আরো অনেক অদ্ভুত বিধান আছে। যেমন- মহামান্য রাষ্ট্রপতি কখনো জেল সফরে আসলে নাকি সকল কয়েদিদের তিন মাসের শাস্তি মওকুফ করে দেয়া হয়।

ষোল: পাগলা ঘন্টি সমাচার

জেলখানার আতংক দু’টি। পাগলা ঘন্টি ও চালান। দু’টোই নির্মম। একটা দৈহিক শাস্তি অপরটি মানুষিক। আমার জেল জীবনে এই ভয়ংকর পাগলা ঘন্টির যাঁতাকলে পড়ার দুর্ভাগ্য হয়নি। তবে, সহবন্দী পিন্টু ভাই ও নানুর কাছ থেকে পাগলা ঘন্টির যে বীভৎস অভিজ্ঞতার কথা শুনেছি তা রীতিমতো ভয়ংকর। পুরো জেল চত্বরে কারারক্ষীদের বিরতিহীন বাঁশির হুইসেল, বিকট ঘন্টাধ্বনি, খটখট বুটের শব্দ, সপাং সপাং লাঠির বাড়ি এবং তটস্থ বন্দীদের উন্মত্ত দৌড়াদৌড়ি। ত্বরিৎ লকআপ। গুনতি। মারমার কাটকাট করে জেল ব্যারাক থেকে রিজার্ভ ফোর্সের আগমন। শুরু হবে মধ্যযুগীয় নারকীয় তাণ্ডব। থেমে থেমে এই অত্যাচার চলবে পক্ষকালব্যাপী।

জেল কোডে পাগলা ঘন্টি বাজানোর কি কি কারণের উল্লেখ আছে জানি না। তবে এইটুকু জেনেছি, জেল বিদ্রোহ দমনের তাৎক্ষণিক দাওয়াই হিসাবে এই ঘন্টি মাইরের ব্যবস্থা বড়ই কার্যকর। কিন্তু আমার কাছে মনে হয়েছে, বন্দীদের জীবন ধারণের মৌলিক দাবিকে অমানবিক নির্যাতনের মাধ্যমে দমন করার জন্যই এই পাগলা ঘন্টির আয়োজন রাখা হয়েছে। জেল বিদ্রোহ, কিছু কিছু বন্দীর অনিয়ন্ত্রিত আচরণ, অহেতুক অভ্যন্তরীণ মারপিট, জেল এস্কেপ প্রভৃতি কারণে পাগলা ঘন্টি বাজানোর রেওয়াজ আছে। জেলখানায় অদ্ভুত আচার-আচরণের এমনকিছু বন্দী আছে যাদের আজগুবি কার্যকরণে প্রায়শই পাগলা ঘন্টি বাজানো প্রয়োজন হয়ে পড়ে। বিশাল জেলে কে কোথায় কি করল তার জন্য পুরো জেলে ঘন্টি বাজিয়ে অনর্থক এহেন ভীতির সঞ্চার নিতান্তই অর্থহীন। অনিয়ন্ত্রিত বন্দীদের বেয়াড়া আচরণ ঠিক রাখার নাম করে গণপিটুনির এই আয়োজন নাকি বৃটিশরাই রেখে গেছে। একজন মিয়াসাবকে জিজ্ঞেস করেছিলাম, এমন কেন করা হয়। সোজাসাপ্টা উত্তর, ‘মাঝে মধ্যে ওষুধ না দিলে জেল চলবে ক্যামনে?’

শাহ মোয়াজ্জেম হোসেনের ‘নিত্য কারাগার’ বইতে এমন একজন বেয়াড়া কয়েদির কিছু উদ্ভট

« <
/ 81
> »