জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

এর বহুল আলোচিত আসামী মকিম গাজীকে রাখা হয়েছে পানিশমেন্ট সেলে। মকিম গাজীর জেল পালানোর পর এবং ‘৯৬-এর পনের সেলের দেয়াল ভেঙে তেরোজন আসামী এস্কেপ করার পর জেল বিধানের ‘রুম-চেইঞ্জ’-এর বিষয়টি অতিমাত্রায় কড়াকড়ি হয়েছে। দীর্ঘদিন একই কক্ষে থেকে যাতে করে দেয়াল ফুটো করা বা গ্রিল কাটার মতো সূক্ষ্ম কোন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ কেউ না পায় সেই জন্য আন্তঃভবন কক্ষ পরিবর্তন বা স্থানান্তরের এই ব্যবস্থা। কান টানলে মাথা আসে, কথায় কথা বাড়ে। জেল এস্কেপিং-এর কোন সুযোগ যদি আপনা থেকেই এসে ধরা দেয় তাহলে প্রথমেই যে কথাটি ভাববেন তা হলো ‘চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা’। এস্কেপিং এর পরিণতি ও পূর্বাপর আইনের পরিষ্কার ধারণা না থাকলে এহেন অ্যাডভেঞ্চারের পথে পা না বাড়ানোই ভাল। অল্প মেয়াদের কয়েদিদের জেল পালানোর চেষ্টা নেহায়েতই বোকামি। তবে যুগ-যুগান্তরের সাজা নিয়ে যারা আমদানির তারামিয়ার ভাষায় জিন্দা লাশ হিসেবে জেলে আছে তারা এস্কেপিং এর সুযোগের সদ্ব্যবহার করবে কি করবে না এই সিদ্ধান্তের ভার নিতান্তই তাদের। এক্ষেত্রে মকিম গাজী ও ‘৯৬-এর জেল পালানো কয়েদিরা এখন কেমন আছে তার একটা বর্ণচিত্র দেয়া বড়ই প্রাসঙ্গিক হবে। মকিম গাজীর সাজা ১৬০ বছর।। তিনবার জেল পালিয়েছে। তিনবারই ধরা পড়েছে। বর্তমানে পানিশমেন্ট সেলে আছে। অন্ধকার কুঠুরিতে চব্বিশ ঘন্টা লকআপ। জীবনভর পড়ে থাকতে হবে গলা থেকে পায়ের গোড়ালী পর্যন্ত লোহার আওড়া বেড়ি। শিকল বন্ধনের এই যন্ত্রণা নিয়েই ওর আমৃত্যু দিনকাল। মাথায় পড়তে হবে লানতের লাল টুপি। ‘৯৬-র জেল পালানোদের রাখা হয়েছে পুরানো বিশ সেলে। ছোট্ট একেকটি কক্ষে আসামীর সংখ্যাধিক্য ঘটলে স্থান সংকুলানের অভাবে পালা করে ঘুমোতে হয়। পাঁচ জন বসে থাকে পাঁচজন ঘুমায়। আইনের চোখে জেল পালানোর শাস্তি ছয় মাসের কারাদণ্ড। কিন্তু ছোটখাট জামিনযোগ্য মামলায়ও নাকি এদেরকে জামিন দেয়া হয় না। আত্মীয়-স্বজনের সাথে কদাচিৎ সাক্ষাৎ মিলে কঠিন নিয়ন্ত্রণের মধ্য দিয়ে।

জেল এস্কেপিং ঠেকাতে এবং অভ্যন্তরীণ ‘ল’ এন্ড অর্ডার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নিমিত্তে সপ্তাহে একবার কক্ষ পরিবর্তন আবশ্যক ও একদিন চলে তল্লাশী অভিযান। অবশ্য বিশেষ তথ্যের ভিত্তিতে এই অভিযান যখন-তখনই পরিচালিত হতে পারে। একজন জমাদারের নেতৃত্বে সাড়ে তিন হাত লম্বা বাঁশের লাঠি হাতে আট-দশজন সিপাই। এদেরকে বলা হয় ‘লাঠি বাহিনী’। জেল কোডে নিষিদ্ধ এমন কোন জিনিস

« <
/ 81
> »