জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

হয়েছে। সেই থেকে কক্ষটিকে তালা বন্ধ করে খালি রাখা হয়েছে।

নিউ জেল কম্পাউন্ডে ঢুকতে হাতের বাঁয়ে টিনশেড হল ঘরের নাম বিদেশী ওয়ার্ড। তুলনামূলকভাবে পাকিস্তানী আসামীর সংখ্যা বেশি থাকে বলে এই ওয়ার্ডের নামই হয়েছে পাকিস্তানী ওয়ার্ড। গড়পড়তায় আসামীর সংখ্যা থাকে চল্লিশ-পঞ্চাশজন। আসামীদের মধ্যে ভারতীয় ও থাই জলদুস্যদের সংখ্যা কম নয়। কেন্দ্রীয় রন্ধনশালাকে জেলের ভাষায় বলে বড়চৌকা। বড় চৌকার পার্শ্বেই বিদেশীদের জন্য আলাদা রান্নার ব্যবস্থা আছে। পাকিস্তানী ওয়ার্ডের রান্নার মান ও কদর দুইই বেশি। বিদেশী বন্দীদের চা ও কফির যোগান দেয়া হয় নিয়মিত। সংশ্লিষ্ট দূতাবাস থেকে এদেরকে মাসিক হালকা খাবার সরবরাহ করা হয়ে থাকে।

ব্রিটিশ সাম্রাজ্যে যে ভবনগুলো নিয়ে এই জেলের গোড়াপত্তন হয়েছিল কালের আবর্তে তারই একটির নাম হয়েছে এরশাদ নগর। অনেকেই বলে পুরান হাজত। মেইন গেইট পার হয়ে জেল কম্পাউন্ডে ঢুকতেই হাতের বায়ে সাক্ষাৎ কাউন্টারের পার্শ্বেই এই ভবনটির অবস্থান। মুখোমুখি অবস্থিত বিশাল দুটি হল ঘর। সাবেক রাষ্ট্রপতি এরশাদকে তার ছয় বছরের একাকী জীবন কাটাতে হয়েছে এই বন্দীশালায়। সময়ের পরিক্রমায় তাই এই হাজতটির নামই হয়ে গেছে এরশাদ নগর। জেলে ঢুকেই শুনলাম, ক’দিন আগে ছাত্রনেতা নাসির উদ্দিন পিন্টুকে দশ নম্বর সেল থেকে পুরান হাজতে স্থানান্তর করা হয়েছে। কারণ, মোবাইল টেলিফোনভীতি। পুরান হাজতকে জেলের ভিতরে নির্জন দ্বীপান্তর বলা যায়। কোথেকে এই মোবাইল ভীতিতে পেয়ে বসল প্রশাসনকে তা কেউ বলতে পারল না। হঠাৎ একদিন কঠিন তল্লাশী।

জেলের ভিতরে বসে নাকি মোবাইল টেলিফোনে কথা বলা হয়েছে। সেই থেকেই জেল প্রশাসনের শুরু হয়েছে মোবাইল জ্বর। ফলে ছাত্রনেতাদের ওপর চলছিল অহেতুক বাড়তি নজরদারী। তল্লাশী এলেই এগাল হেসে মিয়া সাবরা বলে উঠত- ‘ভাই মোবাইল-টোবাইল আছে নাকি?’ নাসির উদ্দিন পিন্টুর সাথে পুরান হাজতে ছিল মিরপুরের ছাত্রনেতা নিউটন ও কোতোয়ালির ইসহাক সরকার। সুদর্শন যুবক নিউটন কথা বলে অল্প, তবে স্বল্পতেই ভালো লাগার মতো অনেক গুণাবলী ওর আছে। কিন্তু আওয়ামী দুঃশাসন ওর পিছু ছাড়েনি। আদালতের রায়ে ছয়বার খালাস পেয়েও মুক্তি মিলেনি। প্রতিবারই জেল গেইট থেকে ধরে নিয়ে নতুন মামলায় অভিযুক্ত করা হয়েছে। কোতোয়ালীর উঠতি তরুণ ইসহাকের বিরুদ্ধে মামলা ১০৩টি। কোন ছাত্রনেতার বিরুদ্ধে মামলার এই রেকর্ড গ্রিনিজ বুকে স্থান করে নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

মেইন গেইটে ঢুকতে হাতের ডানেই অবস্থিত কারাগারে

« <
/ 81
> »