জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

মাথায় তেল-পানি মেরে সাজ-গোছ করে রেডি। এগারটা বাজতেই রেডিও নিয়ে হাউজ পারে বসে গেল। দুপুরের খাওয়া শেষ করে যখন সকলেই বিছানায় গা লাগাই, পলাশ তখনও রেডিও নিয়ে হাউস পারে বসা। দেয়ালের ওপারে উর্দুরোডের দ্বিতল বাড়ীর জানালা খুলে মেয়েটি কখন একটু মুচকি হাসবে, সেই প্রতীক্ষায় পলাশ দিনমান ওখানটায় বসে থাকে। সকাল বেলার সাজগোছ দেখে মনে হতো বুঝি কোর্টের তারিখ আছে। জিজ্ঞেস করতেই সোজা সাপটা জবাব, “ভাই একটু টি,এস,সি যাইবার লাগছি, খবর থাকলে কন, ইনভার্সিটিতে দিয়া আমুনে।”

বারো: জেলখানার উৎসব পার্বণ

বিশ শতক পেরিয়ে পৃথিবী যখন প্রবেশ করলো একুশ শতকের নতুন বছরে, নতুন সহস্রাব্দে, আমার তখন দ্বিতীয় কারাবাসের প্রথম পক্ষ চলছে। বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে, বিপুল উৎসাহ উদ্দীপনা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে যখন নতুন শতাব্দী তথা সহস্রাব্দ বরণের আয়োজন চলছে, আমি তখন সহবন্দীদের সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছোট্ট একটি কক্ষে তালাবদ্ধ। রেডিওতে শোনা গেল, নিউজিল্যান্ডের চাথাম দ্বীপে নিয়ন বাতির চোখ ঝলসানো আলোয়, অবিরাম বাজি-পটকা ও আতশবাজি বিচ্ছুরণের মধ্য দিয়ে সহস্রাব্দ বরণের প্রথম উৎসব শুরু হয়েছে। আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সহজাত টান আজন্মকালের। মুক্ত জীবনে, এতোসব আনন্দ উচ্ছ্বাসের সাথে ভেসে যাওয়া হতো কিনা জানি না। জেলখানার লকআপে বসে কেবলই মনে হতে লাগলো, এমন একটি মাহেন্দ্রক্ষণকে উপভোগ করা গেল না, যা সকলের ভাগ্যে জুটে না। এতোসবের পরও শুধুমাত্র উদ্যাম মানসিকতার জোরে তালাবদ্ধ কক্ষে রাত জেগে বসে রইলাম বারোটা এক মিনিটের অপেক্ষায়।

সহস্রাব্দ বরণের আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। মিয়াসাব এসে একটি চিরকুট ধরিয়ে দিল। সাথে ছয়টি কেক (Strawbery pie) ও একটি গাদা ফুল। পাঠিয়েছেন ৬ নং ওয়ার্ড থেকে ATV মামলার আসামী আজিজ মোহাম্মদ ভাইয়ের কেইস পার্টনার শোয়েব চৌধুরী। লিখেছেন, ‘নতুন সহস্রাব্দের প্রথম সূর্যোদয় বয়ে আনুক অনাবিল আনন্দ, নিষ্ঠুর হায়েনাদের হাত থেকে সমগ্র জাতি মুক্তি লাভ করুক।’ চার নম্বর কক্ষ থেকে চাঞ্চল্যকর হুমায়ুন জহির হত্যা মামলার আসামী কায়সার পাঠিয়েছে ছয়টি চকলেট। এরই মধ্যে উর্দু রোডের বাজি-পটকা বিস্ফোরণের সাথে সাথেই পুরো জেলখানায় শুরু হল থালা, বাটি বাজানোর বিকট আওয়াজ, আশে পাশের কক্ষের ব্যাপক চিল্লাচিল্লি ও হাঁকডাক-হ্যাপি নিউ মিলেনিয়াম। আমাদের কক্ষের গৃহীত সিদ্ধান্ত মতো, সোহেল ভাই একটি নতুন ব্যানসন সিগারেটের প্যাকেট খুলে বারোটা এক মিনিটে দুটি

« <
/ 81
> »