জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

এই দায়িত্বে বেশি দিন রাখতে চান না। আবার কোন কোন সময় বড় বাবুদের সাথে ভাগাভাগির প্রশ্নে জটিলতা দেখা দিলে কামপাস বাতিল করে পানিশমেন্ট সেলে বন্দী করে রাখ হয়। আমার দেখা মতে, রহিমকে একবার পনের সেলে আটক করা হয়েছিল। শুনেছি, দুই হাজার টাকা ঘুষ দিয়ে কামপাস ফিরে পেয়েছে। কানে দুল পরা সুদর্শন যুবক রহিম সাত বছর জেলে আছে। এতদিনে হয়তো ও মুক্তি পেয়ে থাকবার কথা। তবে অত্যাচার, নির্যাতনে ছেলেটি বেশ সিদ্ধ হস্ত।

জেলে কয়েদিদের মধ্যে জুয়া খেলার ব্যাপক সংক্রমণ ঘটেছে। এতোসব আয়-রোজগারের টাকা পয়সা দিয়ে কেউ উন্নতি করতে পেরেছে এমন ঘটনা বিরল। সোলেমান বলল, ‘স্যার লম্বা সাজা, জুয়া না খেললে, নেশা না করলে বাঁচুম কেমনে।’ কয়েকদিদের মধ্যে সবচেয়ে নোংরা বিষয় বিকৃত যৌন লালসা। প্রায়শই দীর্ঘদিন জেলে থাকা কয়েদিদের আক্রমণের শিকার হয় কিশোর বন্দীরা। এই জন্য শিশু ওয়ার্ডকে সবসময়ই বাড়তি প্রটেকশনে রাখা হয়। জেলের ভাষায় এই নোংরা বিষয়টিকে বলে ছোকড়াবাজি। ছোকড়াবাজিতে ধরা পড়ায় বিভিন্ন সময়ে অনেক কয়েদিকে পানিশমেন্ট সেলে অন্তরীণ রাখার দৃষ্টান্ত আছে। কিংবদন্তী নেলস ম্যান্ডেলা তার জীবনের সমস্ত প্রাতিষ্ঠানিক ডিগ্রী অর্জন করেছেন রবনি আইল্যান্ডের কারাগারে বসে। নিজের চোখে দেখেছি, ম্যান্ডেলা কারাগারের যে কক্ষটিতে জীবনের ছাব্বিশটি বছর কাটিয়েছে তাতে আর যাই হোক শিক্ষার আয়োজন ছিল। আমাদের কেন্দ্রীয় কারাগারে দির্ঘমেয়াদী কয়েদিদের শিক্ষা গ্রহণের কোন আয়োজন রাখা হয়নি। এই অফুরন্ত সময়ে কয়েদিদেরকে লেখাপড়া করে কাটিয়ে দিতে আগ্রহী করে তোলার কোন পরিবেশও এখানটায় নেই। নেই কোন পরিকল্পনাও। ঢাকা কারাগার থেকে লেখাপড়া করে মানুষ হয়েছে, শিক্ষিত হয়েছে এমন নজিরও বোধ করি নেই।

এগার: প্রেম-পরিণয়, বিরহ-বিচ্ছেদ

জেলখানায় প্রেম-পরিণয়, বিরহ-বিচ্ছেদ, স্বপ্ন আর স্বপ্ন ভঙ্গের জানা অজানা কত যে উপাখ্যান, কল্পকাহিনী চালু আছে, এই অল্প পরিসরে তার খতিয়ান দেয়া সম্ভব নয়। জেলবন্দী হয়েছে এই অভিযোগে বিয়ের পাকা সম্বন্ধ ভেঙ্গেছে, অনেক তরুণ হারিয়েছে তার ভালবাসার মানসীকে। আবার বন্দী জীবনের দুর্বলতার সুযোগে অনেক যুবতী জয় করে নিয়েছে তার কাঙ্ক্ষিত যুবকের মন। জেল গেইটে কাজী ডেকে বিয়ে হয়েছে এমন ঘটনাও বিরল নয়। আবার নিজের চোখে দেখেছি বিবাহ-বিচ্ছেদের বিয়োগান্তক ঘটনা, ভালবাসার ঘর ভাঙ্গনের করুণ বিলাপ। শুনেছি, কেমন করে দীর্ঘমেয়াদী কয়েদিদের বউ ঘর ছেড়েছে, দ্বি-চারিণী হয়েছে জেনেও সন্তান-সন্ততির লালনের নিশ্চয়তায় কেমন করে নষ্ট নারীর

« <
/ 81
> »