জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

গুণ্ডা মাস্তান। দিনভর অকারণে গেটে বসে আড্ডা দেয়াই ওই তস্করদের কাজ। ওদের জন্য বন্দীদের স্বাচ্ছন্দে দেখা সাক্ষাতের কোন উপায় নেই। অবশ্য এক প্যাকেট সিগারেট দিলে আপনি আরাম করে কথা বলার সুযোগ পাবেন। অন্যথায় ফালতু অজুহাত দেখিয়ে মারপিট শুরু করে দিবে। এদের পল্লায় পড়লে অপমানের সীমা থাকে না। কর্তৃপক্ষকে মনে হলো এদের কাছে অনেকটা অসহায়। এদের জ্বালায় নবাগত বন্দীদের দুর্দশার অন্ত থাকে না। নগদ টাকা কক্ষে পৌঁছে দেয়ার নাম করে এরা হরহামেশাই নিরীহ বন্দীদের সাথে প্রতারণা করছে। কারো বাড়ী থেকে ভাল খাবার-দাবার এলে জোর জবরদস্তি করে গেইটে বসেই খেয়ে নিবে। নেশাখোর বন্দীদের গেইটে বসে নির্বিঘ্নে নেশার সুযোগ করে দেয়ার নাম করে বখরা আদায় করে নেয়। মালামার বহনে অনভ্যস্ত বন্দীরা টাকার বিনিময়ে এদের সাহায্য নেন। এদের মধ্যে অনেকেই জেলখানাটাকে কর্মস্থল করে নিয়েছে। শুনেছি, এরা প্রয়োজন অনুযায়ী জেলে ঢুকে, সময় হলে জামিন করিয়ে নেয়। কেউ কেউ আছে, ভাড়ায় অন্যের কয়েদ খাটছে। গেইটে আসতে বাহির থেকে এদের কল স্লিপের প্রয়োজন হয় না। ভিতরেই এন্তেজাম করা আছে। বাহিরেও টাইম মতো লোকজন হাজির থাকে। ঢাকা শহরের অনেক গডফাদার ও শিল্পপতি আছে জেলখানায় যাদের সাতখুন মাফ। এমনও অনেক আছেন, যাদের একদিনও জেলের খানা খেতে হয় না। একেবারে খানদানি ব্যবস্থা। শুনেছি, বাড়তি মালের জোরে মদ্যপদের আস্ত মদের বোতল পর্যন্ত ভেতরে চলে আসতে পারে। মিয়াসাহেব থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনেকেই এদের সেবা-যত্নের জন্য প্রাণাতিপাত করতে প্রস্তুত থাকে।

আট: জেল জগতের খানাপিনা

না খেয়ে মানুষ মরে না-প্রবাদ আছে। কথাটি সত্যি না হলে জেলের খাবার খেয়ে বন্দীদের বছরাধিককাল বেঁচে থাকবার কথা নয়। অবশ্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে টানানো বন্দীদের দৈনন্দিন খাবার মেন্যু দেখলে যে কোন ভোজনবিলাসী লোকের খাওয়া-দাওয়ার ব্যাপারে টেনশনমুক্ত থাকার কথা। দুর্ভাগ্য, সরবরাহকৃত খাবারের সাথে ঐ মেন্যুর আদৌ কোন মিল খুঁজে পাওয়া যায় না। বেমিলের এই অংকটা জেল কর্তৃপক্ষ ও খাবার সরবরাহকারী ঠিকাদারের মধ্যে আপোষে বন্টন রফা হয় কিনা তা নিশ্চিত করে বলা যাবে না। মেইন গেইটে টানানো খাবার তালিকার বর্ণনা অনাবশ্যক। আপাতত কি খেয়ে জেলে বন্দীদের দিনকাল কাটে তার একটা বর্ণনা দেয়া যাক।

সকালের নাস্তা: আধাপোড়া, আধাকাঁচা, ন্যূনতম গোটাচারেক ছিদ্রযুক্ত

অসম আকৃতির একটি আটার রুটি ও এক

« <
/ 81
> »