জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

প্রণিধানযোগ্য। কেইস টেবিলে সকালবেলা ফাইল কাটার সময় ওয়ার্ডের জন্য আসামী কেনাবেচার হাট বসে। বেচাকেনার ওই হাটের খদ্দের হলো প্রতিটি ওয়ার্ডের ইনচার্জ পাহারা। পাইকাররা নতুন আসামীদের চেহারা সুরৎ ও কাপড়চোপড় দেখে আন্দাজের উপর দাম হাঁকে। সাধারণ, অস্ত্র মামলা, খুনের মামলা ও নারী নির্যাতনের মামলার আসামীদের বাজারদর বেশি। কারণ, এদের দু’চার দিনে জামিন হওয়ার সম্ভাবনা কম। জেলের ভাষায়, নিজের অজান্তেই বিক্রি হয়ে যাওয়া এইসব বন্দীদের বলে মুরগী। মুরগীর হাটে রাজনৈতিক কর্মীদের কদর কম। ইনচার্জ পাহারা তার পছন্দসই মুরগীর নাম-ধাম লিখে একটি স্লিপ আমদানির ম্যাট পাহারার মাধ্যমে সুবেদারের কাছে পৌঁছে দিবে। সময়মতো ঠিকই কাজ হয়ে যাবে। তিন নম্বর খাতায় পরিবেশ একটু ভাল বলে তিন খাতার মুরগীর দাম মাথাপ্রতি তিনশ টাকা। অন্যান্য খাতার গড় মূল্য দুইশ টাকা। সুবেদারের ভাগে দু’শ টাকা, আমদানির ম্যাট পাহারার ভাগে পরে একশ টাকা। আপনি যদি ইতিমধ্যে বিক্রি হয়ে মুরগী বনে গিয়ে থাকেন তাহলে ওয়ার্ডে ঢুকতেই দেখবেন-চারদিকে বাঁকা চোখের চাহনি, আড়চোখের জিজ্ঞাসা-‘মুরগী কতো হইল?’ আসামীর সাথে কথা না বলে, নগদ পয়সায় অগ্রিম বিকিকিনির এই পদ্ধতিটি রিস্কি নয় এই জন্য যে, টাকা আদায়ের সকল ব্যবস্থাই ওদের জানা আছে। সুবেদার সাহেবের বাড়তি রুটিন ইনকামের জন্য রাখা হয়েছে পনের দিন অন্তর ওয়ার্ড বাছাই। ওয়ার্ড পরিবর্তন ঠেকাতে হলে কিংবা পছন্দসই ওয়ার্ডে যেতে হলে পারহেড চার্জ ১০০ টাকা। ৮০০০ বন্দীর মধ্যে কমসেকম ৪০০০ জন এই ১০০ টাকার ধকলে পড়বেই। অর্থাৎ, পাক্ষিক রোজগার দাঁড়ালো ৪ লক্ষ টাকা।

গেল বছর একসাথে বিশ্ববিদ্যালয়ের তিয়াত্তর জন ছাত্র গ্রেফতার হয়েছিল। ওদের ওয়ার্ড পাস ছিল নিউ জেলে। গোটা জেলখানার দক্ষিণ-পশ্চিম কোণায় বহিঃ প্রাচীর ঘেঁষে নিউ জেলের অবস্থান। দেয়ালের ওপারে সরু রাস্তার পার্শ্বে উর্দু রোডের বহুতল বাড়িঘর। ছাদে ক’জন বালক ক্রিকেট খেলছিল। হঠাৎ ক্রিকেটের বল এসে পড়ল জেল চত্বরে। ছেলেগুলো চিৎকার করে বলতে শুরু করল-“চোর আঙ্কেল, চোর আঙ্কেল-বলটা দেন তো।” কথাগুলো শুনতে অপমানজনক হলেও বালকের ওই উক্তিটির ভিতর দিয়ে জেলখানা সম্পর্কে সমাজের যে নষ্ট ধারণা প্রকাশ পেয়েছে তা আমার কাছে গুরুত্ব না থাকলেও সমাজতত্ত্ববিদের গবেষণার বিষয় হতে পারে। এই নিউ জেলের এক নম্বর কক্ষে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, মনসুর আলী এবং কামরুজ্জামানকে। সেলের মোটা মোটা লোহার

« <
/ 81
> »