জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

হয়। ঘণ্টা দুই লাইনে দাঁড়িয়ে থেকে গোটা দুই প্যারাসিটামল ও পরিচ্ছন্ন থাকার কড়া নছিহত নিয়েই ফেরত আসতে হয়।

ওয়ার্ডগুলোতে শোয়ার ব্যবস্থা তিন সারিতে। দুই পাশে দেয়াল ঘেঁষে আয়েশ করে যারা বিছানা পাতার সুযোগ পান তারা পুরান হাজতি। মাঝের সারিতে গাদাগাদি করে শোয়ানো হয় নতুনদের। জেলের ভাষায় বলে আমদানি ফাইল বা ইলিশ ফাইল। আমদানির বর্ণনায় ইলিশ ফাইলের কথা আগেও বলেছি। একজন করে ধরে এনে, একফুট জায়গায় কাত করে ফেলেই আগাম কঞ্চির বাড়ি। নির্যাতনের এই বর্বরতা জায়গা সংকটের কারণে নয়। ভাল থাকা খাওয়ার জন্য যাতে ম্যাট পাহারার কাছে লেনদেনের মক্কেলে পরিণত হয় সেই জন্য এই নির্যাতনী ব্যবস্থা। এই প্রক্রিয়ায় হাড়কিপ্টা লোকজনও অর্থের চেয়ে জীবনের মূল্য বেশি মনে করে দিলদরিয়া ভাবে টাকা ঢালতে শুরু করে। খাতায় যত টাকা, তত আদর, তত মজা। মক্কেলের খরচ সপ্তাহ প্রতি সাতশ’ টাকা। জেলের ভাষায় এদেরকে বলে মুরগী। আপনি যদি মুরগী বনে যান তাহলে আপনার বিছানা হবে কোণার পরিচ্ছন্ন জায়গায়। গোসলের জন্য থাকবে আগাম জলের ব্যবস্থা। গা ঘষে দেয়ার জন্য থাকবে দুইজন ফালতু। শরীর টিপে দেয়ার জন্য থাকবে একজন। স্পেশাল খাবারের ব্যবস্থায় থাকবে ভাজি, ভর্তা ও সালাদ। গরমের দিনে সাধারণ পাখার বাতাসের জন্য লোক রেডি থাকবে। পায়খানায় যাবেন, আগে থেকে বদনা হাতে ফালতু হুজুরের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকবে। যত্ন-আত্তির সেকি আয়োজন। নরকে স্বর্গবাস। বাড়তি আয়োজন হিসাবে পকেটে বিড়ির প্যাকেট নিয়ে বিলি করতে থাকলে অনায়াসে হ্যামিলনের বংশীবাদক বনে যেতে পারেন। সার্বিক চিত্রটি আদিকালের দাস প্রথাকেও হার মানায়। খাতার সবচেয়ে বিরক্তিকর বিষয় গুনতি। ফজরের আযানের সাথে সাথেই চিৎকার “ফাইল-ফাইল”। মুহূর্তের মধ্যে চার কলামে সারিবদ্ধভাবে বসে যেতে হবে। অন্যথায় খামাখা মাইর-গুঁতা। গুনতি মিললে ঘন্টা খানেকের জন্য লকআপ খুলে দেয়া হবে। শুরু হলো গোসলের মরণযুদ্ধ। বারোটা বাজতেই বারো গুনতির ফাইল। আবার এক ঘন্টার মুক্তি। বিকেল পাঁচটায় লকআপ গুনতি। যদি ভুল করে কেউ গুনতির ফাইলে না বসেন, তাহলে যে বিচিত্র ভঙ্গির মাইর-গুঁতা তাতে জীবনে এমন ভুল দ্বিতীয়বার হওয়ার কোন সম্ভাবনা থাকবে না নিশ্চিত।

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। খাতা এলাকায় এই রকম কিছু শয়তান বসবাস করে। বিনা কারণে মারামারি ও কাটাকাটি ওদের নিত্যদিনের অভ্যাস। বিদ্যুৎ চলে গেলে হঠাৎ কারো শরীরে ব্রেডের লম্বা এক ফাঁড় বসিয়ে

« <
/ 81
> »